Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

৪০ হাজার ইয়াবা ফেলে পালিয়েছে মাদক কারবারি আবছার

babul khan
আপডেট : August 23, 2021
Link Copied!

বিশেষ প্রতিবেদকঃ১০ হাজার ইয়াবা সহ র‍্যাবের হাতে ধরা পড়ে সম্প্রতি জামিনে মুক্ত হয়ে আরো বড় পরিসরে ইয়াবা ব্যবসায় নেমে পড়েছে কক্সবাজারের উখিয়া উপজেলা যুগ্ন সাধারন সম্পাদক ও পালংখালী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নুরুল আবছার চৌধুরী। এবার ৪০ হাজার ইয়াবা লেনদেনের সময় মাদকদ্রব্য অধিদপ্তরের অভিযানে পালিয়ে যায় এই যুবলীগ নেতা।তবে আবছারের সহযোগী সৈয়দ নুর ৪০ হাজার পিছ ইয়াবা ট্যাবলেট সহ আটক হয়েছে।

মাদকদ্রব্য অধিদপ্তরের টেকনাফ সূত্রে জানাগেছে ২০ আগস্ট গত শুক্রবার রাতে
ইয়াবার পাচারের খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার বালুখালীতে একটি বাড়িতে অভিযান চালায়। এইসময় ইয়াবা ব্যাবসায়ী উখিয়া উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবছার চৌধুরী ও তার কয়েকজন সহযোগি পালিয়ে যায়। তবে যুবলীগ নেতা আবছারের প্রধান সহযোগী সৈয়দ নূর ৪০ হাজার ইয়াবা সহ ধরাপড়ে ।

টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের সাব ইন্সপেক্টর মোস্তফা মুকুল বিষয়টি নিশ্চিত করে বলেন এ ব্যাপারে সৈয়দ নূর, আবছার চৌধুরী, বালুখালীর বখতিয়ার মেম্বার ও তাদের সহযোগীদের বিরুদ্ধে উখিয়া থানায় থানায় মামলা দায়ের করা হয়েছে।

স্থানিয়রা জানিয়েছেন যুবলীগ নেতা নুরুল আবছার চৌধুরী, বখতিয়ার মেম্বার আর সৈয়দ নূরের ইয়াবা ব্যবসার সিন্ডিকেটের ইদানিং বেশি বেপরোয়া হয়ে উঠে। তাদের নেতৃত্বে একটা বিশাল বাহিনী রয়েছে । বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ভিত্তিক আবছার, বখতিয়ার ও সৈয়দ নূরের ইয়াবা ও স্বর্ণ চোরাচালান এই সিন্ডিকেট সক্রিয় । তারা রোহিঙ্গাদের মাধ্যমে মিয়ানমার থেকে ইয়াবা এনে সারা দেশে পাচার করে আসছে।

উখিয়া থানায় ওসি আহমেদ সঞ্জুর মোরশেদ ঘটনা ও মামলার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আসামীদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

গতবছরের ১৩ জুলাই ১০ হাজার ইয়াবা নিয়ে সহযোগী সহ উপজেলা যুবলীগের যুগ্ন সাধারন সম্পাদক আবছার র‍্যাবের হাতে ধরা পড়েছিলো। একাধিক ইয়াবা মামলার আসামী হয়েও আবছার মেম্বার যুবলীগের পরিচয়ে ইয়াবার সাম্রাজ্য দাপিয়ে বেড়াচ্ছে।