নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২১, ৯:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৬২ জন

রাঙামাটিতে বিএটিবির পরিবেশক জাওয়াদ এন্টারপ্রাইজের করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন

Copy Link

রাঙামাটিতে জনসাধারণকে করোনা টিকা গ্রহনের লক্ষ্যে বিনামূল্যে অনলাইন রেজিষ্ট্রেশন কার্যক্রম পালন করছে বেসরকারী সংস্থা বৃটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবি) এর পরিবেশক মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজ। মাঠ পর্যায়ে পথচারীদের মাঝে ফ্রি রেজিষ্ট্রেশন, মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজার স্প্রের পাশাপাশি টিকা গ্রহণের জন্য সাধারণ জনগনকে উদ্বুদ্ধ কার্যক্রমও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার(১৮ই আগস্ট)দুপুরে শহরের বনরূপা সমতাঘাট এলাকায় অনলাইনে বিনামূল্যে করোনা টিকার নিবন্ধন কার্যক্রমের উদ্ধোধন করেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, রাঙামাটি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা, রাঙামাটির সেলস ম্যানেজার জহিরুল ইসলাম জাহিদ, টেরিটরি সেলস এসিসটেন্ট মাহামুদুল হক চৌধুরী টিটু, সেলস সুপারভাইজার স্বপন আসাম, দিগন্ত গুহ ও কম্পিউটার অপারেটর পলাশ দাশ প্রমূখ।

অনলাইনে ফ্রি রেজিষ্ট্রেশনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান রোমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর করোনা প্রতিরোধ কার্যক্রম সহযোগীতায় মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজ (বিএটিবি পরিবেশক) এর এই ধরনের উদ্যোগ কে আমরা স্বাগত জানাই। দেশের বড় প্রতিষ্ঠানগুলো যাদের সুযোগ রয়েছে তারা এগিয়ে এলে দ্রুত সময়ে মহামারি করোনা মোকাবেলা সম্ভব হবে। জাওয়াদ এন্টারপ্রাইজের এই উদ্যোগ পাহাড়ি বাঙালি সম্পৃতি উন্নয়নে সহায়ক হবে।

এবিষয়ে রাঙামাটির সেলস ম্যানেজার জহিরুল ইসলাম জাহিদ বলেন, পাহাড়ি হাটে আসা সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে করোনা টিকার অনলাইন রেজিষ্ট্রেশনের কাজ করছেন এক্সপার্টরা।

বিএটিবির ডিলার মেসার্স জাওয়াদ এন্টারপ্রাইজের সত্ত্বাধিকারী মোঃ বাহাউদ্দিন সাহেবের সহযোগীতায় টিকা গ্রহণ শতভাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত জেলা অফিস রিজার্ভ বাজারে এই রেজিষ্ট্রেশন কার্যক্রম চলমান থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, দিনব্যাপী এই কার্যক্রমে অর্ধ-শতাধিক মানুষের মাঝে অনলাইনে ফ্রি রেজিষ্ট্রেশন ও টিকা কার্ড প্রদানের কাজ সম্পন্ন করা হয়েছে। রাঙামাটির মত খাগড়াছড়িতেও করোনা টিকার ফ্রি রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!