নিজস্ব প্রতিবেদক
১৬ আগস্ট ২০২১, ১০:৩১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩৮ জন

পেকুয়ায় সাগর থেকে জেলের মরদেহ উদ্ধার

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় মো.তারেকুল ইসলাম (২৫) নামক এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তারেক উপজেলার রাজাখালী ইউনিয়নের বকশিয়াঘোনা এলাকার ছৈয়দ হোসেনের ছেলে।

সোমবার(১৬ আগস্ট)দিবাগত রাতে তারেকের মরদেহ নিজ বাড়িতে পাঠানো হয়েছে। সাগরে মাছ ধরার সময় ফিশিং বোটে তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

স্থানীয় সুত্রে জানা গেছে,১৪ আগস্ট শনিবার এফবি আল্লাহ মালিক নামক ফিশিং বোট নিয়ে তারেকসহ মাঝিমাল্লারা গভীর সাগরে যান। ১৫ আগস্ট ফিশিংবোটেই জেলে তারেকের মৃত্যু হয়েছে। তবে কি কারনে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। এ দিকে জেলে তারেকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তার লাশ বাড়িতে পৌছলে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। মানুষ তাকে এক নজর দেখতে বাড়িতে ভীড় করেন।

এ ব্যাপারে পেকুয়া উপজেলা মৎস্যজীবিলীগের সাংগঠনিক টিম প্রধান এম,মনছুর আলম জানিয়েছেন, আমরা জেলে তারেকের মৃত্যুতে গভীর শোকাহত। তার বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। সেই সাথে সরকারের মৎস্য অধিদপ্তরকে আহবান করছি জেলে তারেক অকালে প্রাণ হারিয়েছে। সমুদ্র থেকে মৎস্য আহরণ করে তারা দেশকে সমৃদ্ধ করছে। তারেক একজন নিতান্ত গরীব জেলে। তিনি পরিবারের একমাত্র উপাজর্নক্ষম ব্যক্তি ছিলেন। স্ত্রী সন্তানদের ভরণ পোষন করার মতো আর কেউ থাকল না। তার পরিবারকে আর্থিক প্রণোদনা দিয়ে একটি জেলে পরিবারকে সহায়তা করার জন্য সরকারের প্রতি আহবান করছি। ইউপি সদস্য ইসমাঈল হোসেন তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!