নিজস্ব প্রতিবেদক
১৩ আগস্ট ২০২১, ৪:৫৯ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৯৩ জন

রাঙামাটির নানিয়ারচরে অস্ত্রধারী এক ইউপিডিএফ সদস্য আটক

Copy Link

সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রাঙামাটির নানিয়ারচরে ইউপিডিএফের এক অস্ত্রধারী সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সে ইউপিডিএফ মূল সংগঠনের সাথে জড়িত আছে বলে জানা যায়।

শুক্রবার (১৩ই আগষ্ট) ভোর রাতে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে রাঙামাটির নানিয়ারচর উপজেলার ৪নং ঘিলাছড়ি ইউনিয়নের হাজাছড়া এলাকা হতে রুপায়ন চাকমা ওরফে গঙ্গামনি চাকমা (৩৮) নামের এক সশস্ত্র সন্ত্রাসীকে আটক করা হয়। আটককৃত রুপায়ন চাকমা এলাকার ক্ষমতাধর চাকমার ছেলে। সে ইউপিডিএফ মূল দলের হয়ে এলাকায় চাঁদাবাজি, খুন ও বিভিন্ন নাশকতামূলক কাজে জড়িত রয়েছে।

নানিয়ারচর থানা ও জোন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুতুকছড়ি ক্যাম্প হতে দেড় মাইল দূরে অস্ত্রধারী সন্ত্রাসীদের অবস্থান সম্পর্কে জানতে পেরে ভোররাতে সেনাবাহিনীর একটি চৌকশদল ও পুলিশের একটি টিম যৌথ অভিযান পরিচালনা করে রুপায়ন চাকমাকে আটক করে।

আটককালে তার থেকে বিদেশি তৈরি ০.৩০৩ (থ্রী নট থ্রী) রাইফেল, ৫রাউন্ড বল এমুনেশন, ১টি স্মার্ট ফোন, ২টি বার ফোন, ২টি ভোটার আইডি কার্ড, ২টি চাঁদা আদায় রশিদ বই ও ২টি নোট বই জব্দ করা হয়। এসময় প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইউপিডিএফ মূল দলের সদস্য ও স্থানীয় চাঁদা আদায়কারী বলে জানায়।

এবিষয়ে নানিয়ারচর জোনের এক সেনা কর্মকর্তা জানান, এই অভিযান পার্বত্য চট্টগ্রামে আঞ্চলিক সন্ত্রাসী দলগুলোর সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে একটি সফল অভিযান এবং পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সেনাবাহিনীর এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নানিয়ারচর থানার ওসি মোঃ সাব্বির রহমান জানান, গতরাতে অস্ত্রশস্ত্রসহ রুপায়ন চাকমা নামের এক সন্ত্রাসীকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়েছে। আমরা তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করেছি।

নাম প্রকাশে অনিচ্ছুক ইউপিডিএফ এর স্থানীয় এক কালেক্টরের কাছে রুপায়ন চাকমার বিষয়ে জানতে চাইলে তিনি এই নামে কাউকে চেনেন না বলে এড়িয়ে যান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!