Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

চকরিয়ায় ইজিবাইক চাপায় শিশুর মৃত্যু

ইসমাইলু করিম
আপডেট : August 6, 2021
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় ইজিবাইক টমটমের চাপায় সাফা মারওয়া (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। নানার বাড়ি থেকে ফেরার সময় দুর্ঘটনার শিকার হয়ে শিশুটি মারা যায়। শুক্রবার (৬ আগষ্ট) বিকেল ৫ টার দিকে খুটাখালী বাস ষ্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু সাফা মারুয়া স্থানীয় পিয়াজ্যাকাটা নামক এলাকার মহিউদ্দিনের কন্যা।

খুটাখালী ইউনিয়নের মেম্বার আনোয়ার হোসেন জানান, সাফা মারওয়া নামের শিশুটি মা-বাবার সাথে এদিন বিকেলে নানার বাড়ী থেকে ঘরে ফিরছিল। খুটাখালী বাস ষ্টেশনে গাড়ি থেকে নেমে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া টমটম তাকে ধাক্কা দেয়। উপস্থিত লোকজন শিশুটিকে উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খ্রিষ্টান হাসপাতালে নেয়ার পথে শিশুটির মৃত্যু হয়। মালুমঘাট হাইওয়ে পুলিশের এসআই তোফাজ্জল হোসেন ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি জব্দ করে ফাঁড়িতে নিয়ে যান। সুরতহাল প্রতিবেদন শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন।