Logo
বাংলাদেশ[bangla_day] , [english_date]
  1. অনিয়ম
  2. অপরাধ
  3. অপহরণ
  4. অর্থনীতি
  5. আইন শৃঙ্খলা
  6. আইন-আদালত
  7. আওয়ামীলীগ
  8. আন্তর্জাতিক
  9. আলীকদম
  10. ইতিহাস ও গল্প

পেকুয়ায় নামাজ আদায় করতে পারেনি বৃদ্ধা, অজু করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু!

babul khan
আপডেট : August 4, 2021
Link Copied!

পরহেজগার ও পর্দানশীল ছিল বৃদ্ধা মহিলা নুরুন্নেছা বেগম (৭৫)। পাঁচওয়াক্ত নামাজ আদায় করতো প্রতিদিন। গভীররাতেও ইবাদতবন্দিগীতে ব্যস্ত থাকত। কোরআন পড়া ও তাহাজ্জুূদ নামাজ আদায়ও করতো নিয়মিত। ছোটবেলা থেকে তিনি ধর্মভীরু ছিলেন। এ শিক্ষা তিনি পিতার বাড়ি থেকে। এলাকায় ঈমানদার মহিলা হিসেবে সবাই জানতো ও চিনতো নুরুন্নেছাকে।

শনিবার (৩আগষ্ট) ভোররাতে প্রতিদিনের মত তাহাজ্জুদ নামাজ আদায়ের জন্য অজু করতে গিয়ে ৭৫ বছর বয়সী নারী নুরুন্নেছার পুকুরের পানিতে ডুবে মর্মান্তিক মৃত্যু হয়েছে। নুরুন্নেছা কক্সবাজারের পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামের মৃত.নুরুল হকের স্ত্রী। নতুনঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের ছেলে কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোররাত সাড়ে ৩টার দিকে মা তাহাজ্জুদ ও ফজরের নামাজ আদায় করতে অজু করার জন্য পুকুরে যান। দীর্ঘ সময় পার হলেও মা ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই। এ সময় পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই মাকে। দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানায়,মা পরহেজগার ছিল। কোনদিন এক ওয়াক্ত নামাজ ছাড়েনি। বৃদ্ধা বয়সেও নিয়মিত তাহাজ্জুূদ নামাজসহ আরো অনেক নফল নামাজ আদায় করতো। ইউপি সদস্য অলি আহমদ বৃদ্ধার মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।