নিজস্ব প্রতিবেদক
২৮ জুলাই ২০২১, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৫ জন

পেকুয়ায় ধর্ষণ ও আত্মহত্যার প্ররোচনায় মামলা

Copy Link

 

কক্সবাজারের পেকুয়ায় ধর্ষণের অপমানে রেখামনি (১৫) নামের এক মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যার ঘটনায় পেকুয়া থানায় অবশেষে মামলা রুজু হয়েছে। ধর্ষন ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে ছাত্রীর পিতা বাদি হয়ে মঙ্গলবার রাতে মামলাটি (১২/২১) দায়ের করেন। এর আগে ঘটনার দিন থানায় অপমৃত্যুর মামলা রেকর্ড হলেও পরে কক্সবাজার জেলা পুলিশের বিশেষ তদন্তের প্রেক্ষিতে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলা রুজু করা হয়েছে।

গত শনিবার (২৪জুলাই) রাত ২টার দিকে উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজীর পাড়া এলাকা থেকে মাদ্রাসা ছাত্রী রেখা মনিকে তুলে দিয়ে ধর্ষণ করে কথিত প্রেমিকসহ তিনজনের একটি সঙ্ঘবদ্ধ দল। পরে অপমানে ওই মাদ্রাসা ছাত্রী আত্মহত্যা করে।

এদিকে মঙ্গলবার বিকেলে মাদ্রাসা ছাত্রী রেখা মনির আত্মহত্যার বিষয়টি খতিয়ে দেখার জন্য তার বাড়ি ও ঘটনাস্থল পরিদর্শন করেন কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম, চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার তফিকুল আলম ও পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান মজুমদারসহ পুলিশের একটি বিশেষ টিম। এ সময় তাঁরা রেখা মনির পরিবারকে সুষ্ঠ ও ন্যায় বিচার পাওয়ার প্রতি আশ্বস্থ করেন।

মামলার আসামিরা হলেন, বাঁশখালী উপজেলার ছনুয়া এলাকার মকসুদ আহমদের ছেলে আবুল কাশেম এবং তার দুই সহযোগী উপজেলার রাজাখালী ইউনিয়নের হাজী পাড়ার মৃত আবুল হোসেন বাদশার ছেলে আলমগীর ও একই এলাকার নুরুল হকের ছেলে রবি আলম।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুর রহমান মজুমদার বলেন, মাদ্রাসা ছাত্রী রেখা মনির আত্মহত্যার ঘটনায় পিতা আইয়ুব আলী বাদী হয়ে তিনজনের বিরুদ্ধে ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলা দায়ের করেন। এখনো পর্যন্ত কোন আসামি ধরা পড়েনি। তবে আসামিদের দ্রুত গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে। খুব দ্রুত সময়ে তাদের গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

রেখামনির পিতার অভিযোগ,গত ২৪ জুলাই রেখামনিকে ফুসলিয়ে গভীররাতে বাড়ি থেকে ডেকে নিয়ে পাশের চিংড়িঘেরের একটি টংঘরে ধর্ষন করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!