নিজস্ব প্রতিবেদক
২২ জুলাই ২০২১, ৭:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪৭ জন

পেকুয়ায় পাহাড়ে জাবেদ বাহিনী বেপরোয়া বসতভিটে দখলের অভিযোগ

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজারের পেকুয়ায় পাহাড়ী অঞ্চলে আবারো বেপরোয়া হয়ে উঠেছে দুর্ধর্ষ সন্ত্রাসী জাবেদ বাহিনীর প্রধান জাবেদ। জাবেদ বাহিনীর লোকজনের অত্যাচারে অতিষ্ট হয়ে পড়েছে পাহাড়ি এলাকার মানুষ। দীর্ঘদিনের ভোগ দখলীয় জমি জবরদখলে নিতে হামলা ও তিন রাউন্ড গুলি চালিয়েছে জাবেদ বাহিনী ও তাঁর সহযোগীরা। বুধবার (২১জুলাই) রাত ১০ টার দিকে উপজেলার টৈটং ইউনিয়নের লাইনের শিরা নামক এলাকার মৃত এজহার মিয়ার ছেলে নুরুল হোছাইনের বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বনের রাজা জাহাঙ্গীর আলমের অবর্তমানে তাঁর চাচা জাবেদের নেতৃত্ব চলছে পাহাড় জুড়ে। বনের রাজা জাহাঙ্গীর গ্রেফতার হওয়াতে কিছুটা স্বস্তি ফিরে পেয়েছিল এলাকাবাসী। কিন্তু সেটা আর দীর্ঘদিন স্থায়ী হয়ে উঠেনি। চাচা জাবেদের অত্যাচার, জুলুম, দখল-বেদখল ব্যাপকহারে বৃদ্ধি পায়। জীবন ঝুকিতে রয়েছে স্থানীয় লোকজন। জোর পূর্বক দখল করে নিচ্ছে অনেকর জমি ও বসতভিটে। থেমে নেই অত্যাচারের মাত্রা।

ভুক্তভোগী নুরুল হোছাইন বলেন, দীর্ঘ ১৫/১৬ বছর ধরে আমি পরিবার নিয়ে এই বসতবাড়িতে বসবাস করে আসতেছি। বিভিন্ন সময় বনের রাজা জাহাঙ্গীর ও তাঁর চাচা জাবেদ আমাদের হুমকি দিয়ে আসতো। ২০১৯ সালে বনের রাজা জাহাঙ্গীর আমাকে ও আমার পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি দোকান জবরদখল করে লাখ টাকার মালামালসহ লুটপাট করে নিয়ে যায়।

তিনি আরো বলেন,এখন বনের রাজা জাহাঙ্গীর গ্রেফতার রয়েছে। তাঁর অবর্তমানে চাচা জাবেদ বাহিনীর নেতৃত্বে চলছে জমি দখল-বেদখল। তাঁরা বিভিন্ন সময় আমার পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে। বিভিন্ন সময় জাবেদ বাহিনী তাঁর দলবল নিয়ে আমার দীর্ঘদিনের বসতভিটে জবর দখলের চেষ্টা করে। সর্বশেষ গতকাল রাতে তাঁর বাহিনী নিয়ে আমার বসতভিটে দখল করতে আসে। তখন তাঁরা বলে, তোদের যদি জীবনের প্রতি মায়া থেকে থাকে তাহলে বসতভিটে ছেড়ে দিয়ে চলে যাবি৷ অন্যতায় তোদেরকে জানে মেরে ফেলবো।

এমতাবস্থায় আমরা জীবনের ঝুঁকি নিয়ে আছি। তারা যে কোনো সময় আমার পরিবার উপর হামলা চালানোর সম্ভাবনা আছে। তারা স্থানীয় মেম্বার/চেয়ারম্যানের কোন বিচার মানেন না। আমরা এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!