নিজস্ব প্রতিবেদক
১৮ জুলাই ২০২১, ১১:৩৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৯৬ জন

চকরিয়ার কৃতি সন্তান বিশিষ্ট শিক্ষাবিদ চবি শিক্ষক ও বিজিসি ট্রাস্টের সাবেক উপাচার্য ড. নুরুল মোস্তফা আর নেই

Copy Link

নিজস্ব প্রতিবেদন : কক্সবাজারের চকরিয়া উপজেলার বিএমচর ইউনিয়নের কৃতি সন্তান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি, চবি বিজ্ঞান অনুষদের সাবেক ডিন, চবি পদার্থবিদ্যা বিভাগের সাবেক সভাপতি এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয় ও সাদার্ণ ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ড. মো. নুরুল মোস্তফা আর নেই। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

রোববার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে চট্টগ্রাম নগরীরস্থ নিজ বাসভবনে তিনি মারা যান। মৃত্যুকালে তার দুই মেয়ে ও এক ছেলে সন্তানের জনক ছিলেন। তার ছেলে বুয়েটের আইসিটি বিভাগের সহযোগী অধ্যাপক। দুই মেয়ে বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী।
মরহুম ড.মো. নুরুল মোস্তফা’র প্রথম জানাযা সোমবার সকাল সাড়ে সাতটায় চট্টগ্রাম মহসিন কলেজের মাঠে এবং দ্বিতীয় জানাযার নামাজ জোহরের নামাজের পর বেলা দুইটায় চকরিয়া উপজেলার বিএমচর বহদ্দারকাটা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। পরে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন মরহুমের ভাতিজা ব্যাংকার মো: মোছলেহ উদ্দিন।

এদিকে,ড.মো: নুরুল মোস্তফার মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ আলহাজ্ব জাফর আলম,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য প্রফেসর বেনু কুমার দে। তাঁরা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

চবি উপাচার্য ও উপ-উপাচার্য এক শোকবাণীতে বলেছেন, চবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রতিষ্ঠাকালীন সভাপতি হিসেবে বিভাগের সার্বিক উন্নয়নে এবং বিজ্ঞান অনুষদের ডিন ও পদার্থবিদ্যা বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালীন অনুষদ ও বিভাগের উন্নয়নে তিনি যে মেধা, প্রজ্ঞা ও অভিজ্ঞতার স্বাক্ষর রেখেছেন চবি কর্তৃপক্ষ তা চিরদিন কৃতজ্ঞচিত্তে স্মরণ রাখবে। এছাড়াও গভীর শোক প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ শামসুল তাবরীজ, চকরিয়া বিশ্বাবিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ একেএম গিয়াস উদ্দিন, বর্তমান অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) পদ্মলোচন বড়ুয়া, চকরিয়া প্রেসক্লাব সভাপতি এম আর মাহমুদ, বিএমচর ইউপি চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর আলম, সাবেক চেয়ারম্যান মো: আবু ইউসুফ, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব বদিউল আলম, চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক নূরুল আখের, বহদ্দারকাটা প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের সভাপতি ও চকরিয়া কোরক বিদ্যাপীঠের সহকারি প্রধান শিক্ষক ফজলুল কাদের, চকরিয়া কোরক বিদ্যাপীঠ এলামনাই এসোসিয়েশন আহ্বায়ক মাষ্টার নুরুল ইসলাম বাবুল, সদস্য সচিব হেলাল উদ্দিনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!