পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃকক্সবাজার জেলার পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের মধ্যম জালিয়াকাটা গ্রামে পুকুরে ডুবে ওবায়দুল করিম সায়মন (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহত সায়মন ওই এলাকার সাইফুল করিমের ছেলে।
সায়মনের পিতা সাইফুল করিম জানায়, শনিবার দুপুরে শিশু সায়মন তার চাচাত ভাই শওকতের সাথে গোসল করতে যায় । গোসল শেষে চলে আসে বাড়িতে। শিশুটি পুনরায় গোসল করার জন্য আমাদের ( মা-বাবা) সাথে ঝগড়া করে। একপর্যায়ে পরিবারের সবার অগোচরে শিশু সায়মন পুকুরে গোসল করতে চলে যায় ।শিশু সায়মনকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করে। এ সময় বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় শিশু সায়মনকে দেখতে পাই। ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
স্থানীয় ইউপি সদস্য আনিসুল করিম শিশু সায়মনের মৃত্যুর বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন,পরিবারের সকলের অগোচরে পুকুরের পড়ে শিশুর মৃত্যু হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন