নিজস্ব প্রতিবেদক
৮ জুলাই ২০২১, ৫:৫৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩৭ জন

পেকুয়ায় বিকাশ এজেন্টের সাড়ে ৪৬ লাখ টাকা চুরি

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান ‘বিকাশ’ এর এজেন্ট কার্যালয়ে হানা দিয়ে নগদ সাড়ে ৪৬ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে চোরের দল।

বুধবার দিনগত রাত ১০ টার দিকে পেকুয়া উপজেলা সদরে এ ঘটনা ঘটে। পেকুয়া এজেন্টের হিসাবরক্ষক আসাদুর রহমান বলেন, লকডাউনের ফলে ব্যাংকিং সেবা সীমিত হয়ে পড়ায় আমরা গত দুইদিন নগদ টাকা জমা দিতে পারিনি। তাই আমাদের অফিসে নগদ টাকা জমে যায়। বুধবার রাতে আমরা ভাত খেতে বাইরে গেলে উৎপেতে থাকা চোরের দল হানা দেয়। পরে অফিসে ফিরে আমরা দেখতে পাই ভল্ট ভেঙে নগদ সাড়ে ৪৬ লাখ টাকা নিয়ে গেছে চোরের দল।

বিকাশ এর পেকুয়া শাখার ইনচার্জ রেজাউল করিম বলেন, সম্পূর্ণ পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, হেলমেট ও মাস্কে মুখ ঢেকে এক যুবক ভবনের সিঁড়ি বেয়ে তিন তলায় ওঠে আসে। আমাদের অফিসের দরজার ওপরে থাকা বিদ্যুতের মেইনসুইচ অফ করে দেয়। এতে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে পুরো অফিস। বন্ধ হয়ে যায় সিসিটিভি ক্যামেরা। এরপর চোরের দলের অপর সদস্যরা অফিস ও ভল্টের মোট পাঁচটি ভেঙে নগদ টাকা গুলো নিয়ে যায়। তবে ভল্টের পাশের টেবিলের ড্রয়ারে থাকা নগদ সাড়ে চার লাখ টাকা অক্ষত আছে।

বিকাশ পেকুয়া এজেন্টের ডিস্ট্রিবিউটর আমিনুল ইসলাম বলেন, আমাদের অফিসের নীচতলায় ইসলামী ব্যাংক ও আশেপাশে ভবনে বিভিন্ন ব্যবসায়িক অফিস রয়েছে। এমন একটি বাণিজ্যিক এলাকায় এতবড় চুরির ঘটনায় আমি খুবই হতাশ। চুরির এ ঘটনায় পেকুয়া থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে।

এব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান বলেন, এজেন্ট ও এর আশেপাশের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। চুরির ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!