নিজস্ব প্রতিবেদক
২ জুলাই ২০২১, ৬:৪৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৭২ জন

পেকুয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত-৮

Copy Link

পেকুয়া(কক্সবাজার)প্রতিনিধিঃ কক্সবাজার জেলার পেকুয়ায় আলহাজ্ব কবির আহমদ চৌধুরী বাজারে (পেকুয়া বাজার) একটি অটোরিক্সার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গাড়ির মালিক ও গ্যারেজ মেস্ত্রীসহ সাতজন আহত হয়েছে।

শুক্রবার (২জুলাই) দুপুর সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।আহতরা হলেন, অটোরিক্সার মালিক সদর ইউপির ভোলাইয়াঘোনা এলাকার আবুল কালামের ছেলে জয়নাল আবদীন (৩২), গ্যারেজ মিস্ত্রী রাজাখালী ইউপির বামুলা পাড়া এলাকার আলী হোসেনের ছেলে রুহুল আমিন (৪৫), পশ্চিম গোঁয়াখালী এলাকার মহিউদ্দিনের ছেলে মো. শামিম (১৬), শাহাব উদ্দিনের ছেলে তারেক জিয়া (১৩), পুর্বগোঁয়াখালী উত্তর পাড়ার জামাল হোসেনের ছেলে মোঃ তামিম (১৪), পুর্ব গোঁয়াখালী টেকপাড়া এলাকার জুনাইদের ছেলে তাওহীদুল ইসলাম(১৪), পুর্ব গোঁয়াখালী এলাকার আবুল হোসেনের ছেলে নুরুল আলম(১৫)ও উখিয়া বালুখালী এলাকার হোসেন আহমদের ছেলে আবু ছৈয়দ(২৮)।

আহতদের প্রথমে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার্ড করেন।

প্রত্যক্ষদর্শী ফারুক আজাদ জানান, রুহুল আমিনের একটি সিএনজি গ্যারেজ রয়েছে। ওই গ্যারেজে জয়নাল নামে এক ব্যক্তি তার সিএনজি মেরামত করতে নিয়ে আসেন। মেস্ত্রী সিএনজি মেরামত করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরণ হয়। এতে বেশ কয়েকজন আহত হন।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মোহাম্মদ মোজাম্মেল হক চৌধুরী বলেন, আহতদের ৩০ থেকে ৪০ ভাগ শরীরের অংশ পুড়ে গেছে। সবাই আশঙ্কামুক্ত। চিকিৎসা নিলে সবাই দ্রুত সুস্থ হয়ে উঠবে।

পেকুয়া থানার ওসি সাইফুর রহমান মজুমদার জানায়,বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!