পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃকক্সবাজারের পেকুয়ায় ১হাজার ৮শত ২০পিচ ইয়াবা ট্যাবলেট সহ শাহেদুল ইসলাম (১৫) নামের এক কিশোরকে আটক করেছে থানা পুলিশ।
গোপন সংবাদে বৃহষ্পতিবার (১৭ জুন) রাত ৮টার দিকে পেকুয়া থানা পুলিশ অভিযান চালিয়ে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের বারাইয়াকাটা ষ্টেশনের সামনে তাকে আটক করে। শাহেদুল ইসলাম টেকনাফ উপজেলার নোয়াপাড়া এলাকার মুহাম্মদ ফোরকানের ছেলে।
জানাগেছে, শাহেদ রাতে একটি শপিং ব্যাগ নিয়ে বারাইয়াকাটা ষ্টেশনের একটু সামনে রিক্সার জন্য অপেক্ষা করছিলেন। এসময় তাকে দেখে স্থানীয় লোকজনের সন্দেহ হলে তার ব্যাগ খুলে ট্যাপ মোড়ানো বান্ডিলে ইয়াবা দেখতে পান। পরে তারা ইয়াবাসহ শাহেদকে পুলিশে সোপর্দ করে। এদিকে ইয়াবাকান্ডে স্থানীয়দের মধ্যে নানা মত দেখা দিয়েছে। নির্ভরযোগ্যসুত্রে জানাগেছে, ওই ব্যাগে প্রায় ১০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট ছিল। পুলিশের হাতে তুলে দেয়া ব্যক্তির মধ্যে একজন প্রভাবশালী ব্যক্তি ছিল। তারা পুলিশকে অল্প পরিমান ইয়াবা দেখিয়ে বিপুল পরিমান ইয়াবা গায়েব করেছে।
পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন,আমরা ইয়াবা সহ একজনকে আটক করেছি। এ বিষয়ে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন