নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২১, ১২:৩০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৯৫ জন

প্রতারণার স্বীকার খাগড়াছড়ির নিবেদিতা রোয়াজা’র ঝুলন্ত লাশ উদ্ধার ঢাকায়

Copy Link

খাগড়াছড়ি সদরের ঠাকুরছড়া পাড়ার ক্ষুদ্র নৃগোষ্ঠী নারী  নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত ভালোবেসে ধর্মান্তরিত হয়ে মিথ্যা পরিচয় দেওয়া কতিথ কর্মকর্তা মামুন মিল্লাতকে বিয়ে করেছিলেন।বিয়ের পর জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। আর এসব নিয়ে পরিবারে কলহ লেগেই থাকতো, আর এই কলহ থেকে নিবেদিতা রোয়াজা আত্মহত্যা করতে পারে বলে ধারণা করছে পুলিশ।

রাজধানীর আগারগাঁওয়ের সংসদ সচিবালয় কোয়ার্টার থেকে নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত জাহান (২৮) এর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে প্রতিবেশীদের ফোন পেয়ে আজ শনিবার (১২ জুন) মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর নুসরাতের স্বামী মামুন মিল্লাত পালিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগারগাঁওয়ের সংসদ সচিবালয় বি-২ নম্বর কোয়ার্টারে নুসরাত তার স্বামী মামুন মিল্লাতের সঙ্গে সাবলেট থাকতেন। শনিবার বেলা ১১টা পর্যন্ত মামুন মিল্লাতকে বাসায় দেখতে পান প্রতিবেশীরা,এরপর তিনি উধাও হয়ে যান। দুপুরে প্রতিবেশীরা ডাকাডাকি করে নুসরাতের সাড়া পাননি। এতে তাদের সন্দেহ হলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। পরে আগারগাঁও থানার পুলিশ এসে বাসার দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নুসরাতকে ঝুলতে দেখেন। মরদেহ নামিয়ে বিকেলে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার মো. শহিদুল্লাহ সংবাদমাধ্যমকে বলেন,২০১৯ সালে মামুন মিল্লাতকে বিয়ে করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিবেদিতা রোয়াজা ওরফে নুসরাত। মামুন নিজেকে ৩৮তম বিসিএসে নিয়োগ পাওয়া পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে নুসরাতকে বিয়ে করেছিলেন। কিন্তু নুসরাত বিয়ের পর জানতে পারেন, মামুন পুলিশ কর্মকর্তা নন। এ নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়। প্রায় প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হত।

মো. শহিদুল্লাহ আরও জানান, মামুন পুলিশের কেউ নন, তিনি প্রতারক। মামুনের প্ররোচনায় নুসরাত আত্মহত্যা করেছেন বলে মনে হচ্ছে। এ ব্যাপারে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামুন মিল্লাতের বিরুদ্ধে শেরেবাংলা নগর থানায় মামলা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!