নিজস্ব প্রতিবেদক
১৭ নভেম্বর ২০১৯, ১০:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩৬৫০ জন

খাগড়াছড়ি স্ত্রীকে হত্যার দায়ে ঘাতক স্বামী নিজাম উদ্দিনের মৃত্যুদন্ড

Copy Link

খাগড়াছড়িতে পরকিয়ার বাঁধা দেয়ার জেরে গৃহবধূ শিরিনা আক্তার শিরিনকে হত্যার ঘটনার স্বামী নিজাম উদ্দিনকে মৃত্যুদন্ড ও ৫০ হাজার টাকা অর্থদন্ডে দন্ডিত করেছে আদালত। আজ রোববার  খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচার রেজা মো: আলমগীর হাসান এ রায় দেন। এসময় মামলার একমাত্র আসামী নিজাম উদ্দিন আদালতে উপস্থিত ছিলেন।

রায়ে আদালত তার পর্যবেক্ষনে বলেন, গৃহবধূ শিরিনা আক্তার শিরিনকে স্বামী নিজাম উদ্দন ঠান্ডা মাথায় হত্যা করেছে। এ হত্যাকান্ডকে ধামাচাপা দিতে নানা ছলচাতুরির আশ্রয় নিয়ে হত্যাকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দেয়ার চেষ্টা করে আসামী  নিজাম উদ্দিন।

আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্ট,হাই কোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত আসামী নিজাম উদ্দিনকে ফাঁসির রুজ্জুতে ঝুলিয়ে মৃত্যুদন্ড কার্যকর করা আদেশ দেয়। রায়ে আসামী আপীল করতে মন:স্থির করলে রায় ঘোষনার সাত কার্য দিবসের মধ্যে আপীল দায়ের করতে পারবে।

শিরিনা আক্তারের বাবা তাজুল ইসলাম মামলার রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, তার মেয়েকে মিথ্যা প্রলোভনে প্রেমের ফাদে ফেলে বিয়ে করার পরও মেয়ের সুখের কথা ভেবে শহরের শাল বাগান এলাকায় মেয়ের স্বামী নিজাম উদ্দিনকে  ১০ শতক জমি  কিনে সেখানে বাড়ী করে দেওয়া হয়। পরবর্তিতে গাড়ীও কিনে দেওয়া হয়। তিনি দ্রুত রায় কার্যকর হবে বলে আশা প্রকাশ করেন।

পাবলিক প্রসিকিউটর এডভোকেট বিধান কানুনগো রায়ে সন্তুষ্টি প্রকাশ করে বলেন,মামলা চলাকালীন রাষ্ট্রপক্ষ মোট ১০জনের স্বাক্ষ্য আদালতে উপস্থাপন করা হয়। মাত্র এক বছরের মাথায় আদালত রায় ঘোষনা করেন। অপর দিকে আসামীপক্ষের আইনজীবি এডভোকেট মো: আরিফ এ রায়ের বিরুদ্ধে আপীল করা হবে জানান।

উল্লেখল্লেখ,গত বছরের ৩ অক্টোবর দিবাগত রাত সাড়ে ১২ টায় পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় শিরিনা আক্তার শিরিনকে স্বাসরুদ্ধ করে হত্যা করে স্বামী নিজাম উদ্দিন। স্ত্রীকে হত্যার পর এক বছরের শিশু কন্যাকে শ^শুর বাড়ীতে রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ঘাতক নিজাম উদ্দিনকে আটক করে পুলিশে দেয় পরিবারের সদস্যরা। এ ঘটনায় পরের দিন ৪ অক্টোবর শিরিনা আক্তার শিরিন’র পিতা মো: তাজুল ইসলাম খাগড়াছড়ি সদর থানায়(মামলা নং ০৩,তারিখ-০৪-১০-২০১৮ ইং ধারা ৩০২ দ:বি) দায়ের করে। শিরিনা আক্তার শিরিন হত্যার বিচার দাবীতে খাগড়াছড়িতে মানববন্ধনসহ নানা কর্মসূচী পালিত হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!