নিজস্ব প্রতিবেদকঃ কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প থেকে ৫ লাখ ৫০ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব-১৫ এর একটি অভিযানিক দল। এসময় গুরা মিয়া (৪৫) নামে ক্যাম্পের এক সাবেক মাঝিকে আটক করেছে।সোমবার (৩১ মে) মধ্যরাতে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের ৯নং ক্যাম্পের জি-ব্লক থেকে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটক শুরা মিয়া বালুখালী ৯নং ক্যাম্পের জি-ব্লকের মৃত নুর আহমদের ছেলে। সে ওই ক্যাম্পের হেড মাঝি ছিল।
র্যাব কর্মকর্তারা জানায়, গুরা মিয়া মাঝির বসতঘরে ইয়াবার একটি বড় চালান মজুদ করার খবর পেয়ে অভিযান চালানো হয়। পরে তার বসতঘরের ভেতর থেকে ৫ লাখ ৫০ হাজার পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার র্যাব-১৫ উপ-অধিনায়ক মেজর মেহেদী হাসান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সাড়ে ৫ লাখ ইয়াবাসহ একজন সাবেক ক্যাম্প মাঝিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান এই কর্মকর্তা।
No tags found for this post.
মন্তব্য করুন