নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২১, ৮:০৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৮২ জন

পেকুয়ায় বিদ্যুৎতারে জড়িয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু,আহত-৬

Copy Link

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ ক্সবাজারের পেকুয়ায় বিদ্যুৎতারে জড়িয়ে জসিম উদ্দিন (২২) নামের এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় অন্তত আরো ছয়জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০মে) বিকেল ৫টার দিকে উপজেলার বারবাকিয়া ইউনিয়নের পূর্ব জালিয়া কাটা এলাকায় নির্মাণাধীন মসজিদ ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম উদ্দিন পেকুয়া সদর ইউনিয়নের মাতবর পাড়া এলাকার রফিক আহমদের ছেলে। আহতরা হলেন বারবাকিয়া ইউনিয়নের জালিয়া কাটা এলাকার নুরুল আজিমের ছেলে আব্দুস সালাম (১৮), একই এলাকার আবুল বশরের ছেলে আব্দুল জব্বার (২৮) ও মৃত নুর আহমদের ছেলে খায়রুল বশর (৪৫), রমিজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (২৫), মহিউদ্দিনের ছেলে আইয়ুব (১৭)। আহত অপর একজনের নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে আহতদের মধ্যে আব্দুল মান্নান ও আইয়ুবের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মো. মফিজুর রহমান বলেন, পূর্ব জালিয়া কাটা জামে মসজিদের ছাদের নির্মাণ কাজ করার সময় অসাবধানতা বশত একটি লোহা বৈদ্যুতিক তারে জড়িয়ে পড়ে। এতে নির্মাণাধীন ছাদের প্রায় পুরো অংশ বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে এ হতাহতের ঘটনা ঘটে। পরে স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে যায়।

পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, নিহত শ্রমিক জসিম উদ্দিন বিদ্যুৎ লাইনের সাথে জড়িয়ে পড়ায় তার মৃত্যু হয়েছে। অপর শ্রমিকরা তার সাথে জড়িয়ে আহত হয়েছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান মজুমদার বলেন, নিহত শ্রমিক জসিম উদ্দিনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!