নিজস্ব প্রতিবেদক
৩ মে ২০২১, ১১:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০০০ জন

পেকুয়ার মগনামায়’জয়নাল’ হত্যাকান্ডের ঘটনায় থানায় মামলা আটক ৫

Copy Link

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধিঃ কক্সবাজার পেকুয়া উপজেলার মগনামায় গুলি করে জয়নাল আবেদীন (৪০) নামে এক যুবককে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।

সোমবার (৩ মে) নিহতের ছোটভাই আমিরুজ্জামান বাদী হয়ে পেকুয়া থানায় (০২/২১) মামলাটি দায়ের করেন।

পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, “মগনামায় জয়নাল হত্যাকান্ডের ঘটনায় তার ছোট ভাই আমিরুজ্জামান বাদী হয়ে একটি এজাহার দিয়েছেন। তাতে ৩২ জনের নামসহ ও অজ্ঞাতনামা আরো ১০ ব্যক্তিকে আসামি করা হয়েছে। ইতিমধ্যে ৫ আসামিকে আটক করা হয়েছে। বাকীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জানা গেছে, এ ঘটনায় ৫ সন্দেহভাজন আসামিকে আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা।

গত রবিবার (২ মে) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মগানামা ইউনিয়নের ফুলতলা ষ্টেশনে ১০-১৫ জনের বোরকা পরিহিত অস্ত্রধারী সন্ত্রাসী প্রকাশ্যে গুলি করে ও কুপিয়ে জয়নাল আবেদীনকে হত্যা করে। এ সময় আলী আকবর নামে আরো একজন গুলিবিদ্ধ হয়। এ সময় তারা আশু সওদাগরের চায়ের দোকানের সামনে বসা চিল। চট্টগ্রাম মেড়িকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে জয়নাল আবেদীন মারা যান। নিহত জয়নাল আবেদীন মগনামা ইউনিয়নের আফজলিয়া পাড়া এলাকার মৃত নুরুন্নবীর পুত্র এবং স্থানীয় চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিমের লোক হিসেবে এলাকায় পরিচিত।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ঘটনার রাতে গোপনে পালিয়ে যাওয়ার সময় উজানটিয়ার ভেলুয়ার পাড়া থেকে অভিযুক্ত প্রধান সন্দেহভাজন আবু ছৈয়দের ভাই আহমদ কবির লাদেক, ভাতিজা পারভেজ মোশারফ ও শ্যালক মাহমুদুল করিমকে আটক করে পুলিশে খবর দেয় স্থানীয় জনতা। আটক তিনজনই নিহত জয়নালের একই গ্রামের বাসিন্দা। অপরদিকে পেকুয়া সদর ইউনিয়নের বাইম্যাখালী থেকে একই কায়দায় স্থানীয়রা আটক করেন রাসেল ও দেলোওয়ার নামের আরো দুই সন্দেহভাজনকে। পরে পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। নিহত জয়নালের স্বজনরা শুরু থেকেই ঘাতক হিসেবে মগনামার আফজলিয়া পাড়ার আবু ছৈয়দ ও লঞ্চঘাট এলাকার নেজাম উদ্দিন ছোটনকে দায়ী করে আসছিলেন।

মগনামা ইউপি চেয়ারম্যান শরাফত উল্লাহ ওয়াসিম জানান, হত্যাকান্ডের কয়েকদিন আগে নিহত জয়নালের ভাই শাহাবউদ্দিনের সাথে নেজাম উদ্দিন ছোটনের মধ্যে
সামান্য ফ্যানের বাতাস খাওয়াকে কেন্দ্র করে কয়েকদফা মারামারির ঘটনা ঘটে। এ ঘটনার জের ধরে হতাহতের ঘটনা ঘটে। এদিকে সোমবার নিহত জয়নালের লাশ ময়নাতদন্ত শেষে তার নিজ গ্রামে দাফন করা হয়।

তার নামাজে জানাজায় কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম এম এ উপস্থিত হয়ে সন্ত্রাসীদের দ্রুত আটক করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এদিকে পেকুয়ায় পরপর ৩ টি হত্যাকান্ডের ঘটনায় পেকুয়ার আইন-শৃংখলার মারাত্মক অবনতি হয়েছে উল্লেখ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পেকুয়া থানার ওসির প্রত্যাহার দাবি করেছেন অনেকেই।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!