নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ ২০২১, ৫:৩২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬ জন

রামুর শীর্ষ সন্ত্রাসী একাধিক মামলার আসামী ডাকাত রহিম আটক:এলাকায় আনন্দ উল্লাস

Copy Link

নিজস্ব প্রতিবেদকঃকক্সবাজারের রামুর উপজেলার শীর্ষ সন্ত্রাসী কুখ্যাত ডাকাত, গর্জনিয়া-কচ্ছপিয়ার বহু অপকর্মের হোতা ও আলোচিত মতলব হত্যাকান্ডসহ একাধিক মামলার পলাতক আসামী আবদুর রহিম(৩৫) কে অবশেষে আটক করেছে পুলিশ।

গর্জনিয়া পুলিশ ফাঁড়ীর ইনচার্জ ফরহাদ আলীর নেতৃত্বে এ এস আই নোমানসহ এক দল পুলিশ গোপন সংবাদের ভিক্তিতে গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি এলাকায় ৭ মার্চ গভীর রাতে পাহাড়ের চুড়ায় একটি বাড়ি ঘেরাও করে তাকে আটক করতে সক্ষম হন।

এই বিষয়ে গর্জনিয়া পুলিশ ফাড়ির ইনচার্জ ও ইন্সপেক্টর ফরহাদ আলী জানান,এ সন্ত্রাসীকে ধরতে ইতিমধ্যে তারা বেশ কয়েকবার অভিযান চালিয়েছে। রবিবার গভীর রাতে অবশেষে তাকে আটক করতে সক্ষম হন। তিনি আরো জানান, আটক ডাকাত রহিমকে আদালতে প্রেরণ করা হয়েছে। তার বিরুদ্ধে থানা ও আদালতে হত্যাসহ ৬ টি মামলা রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রামুর পূর্ব অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী ডাকাত আবদুর রহিম গর্জনিয়া ইউনিয়নের পূর্ব থিমছড়ি আলি হোসেনের ছেলে। রহিম রামুর ঈদগড়,গর্জনিয়া-কচ্ছপিয়া ও নাইক্ষ্যংছড়ির বাইশারীসহ দুই উপজেলায় দীর্ঘ দিন ধরে পাহাড়ি এ জনপদে ত্রাস সৃষ্টি করে ডাকাতি,অপহরণ, ছিনতাই, ধর্ষন, চাঁদাবাজীসহ নানা অপকর্ম করে আসছিল। নাইক্ষ্যংছড়ি ও রামু সকল শ্রেণীর মানুষের দাবী এই সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রশাসন যেন কঠোর আইনি ব্যবস্থা গ্রহন করেন।

এদিকে রামু পূর্ব অঞ্চলের আলোচিত রহিম ডাকাতদের আটকের ঘটনায় পার্শ্ববর্তী নাইক্ষ্যংছড়ি ও গর্জনিয়া-কচ্ছপিয়ার হাজার হাজার মানুষ গর্জনিয়া পুলিশের চৌকস কর্মকর্তা পুলিশ পরির্দশক ফরহাদ আলীকে অভিনন্দন জানিয়ে আনন্দ উল্লাস করতে দেখা যায়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!