চনুমং মারমা, রুমা
১৭ নভেম্বর ২০২৬, ৭:২০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৯ জন

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

Copy Link

 

‎পার্বত্য অঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়ন, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী। এরই ধারাবাহিকতায় বান্দরবানের রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি লালন-পালন ও পরিচর্যাবিষয়ক প্রশিক্ষণের আয়োজন করেছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোন।

‎রুমা জোন সদরে আয়োজিত এ প্রশিক্ষণে স্থানীয় প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও হাঁস-মুরগি পালনের আধুনিক পদ্ধতি, সঠিক খাদ্য ব্যবস্থাপনা, উপযুক্ত বাসস্থান তৈরি, রোগ প্রতিরোধ, প্রাথমিক চিকিৎসা এবং নিয়মিত পরিচর্যা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

‎প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন রুমা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সৈয়দ ছাকিবুল ইসলাম। তিনি প্রশিক্ষণার্থীদের গবাদিপশু ও গৃহপালিত পাখির সুষম খাদ্য সরবরাহ, পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, সময়মতো টিকাদান, রোগের লক্ষণ শনাক্তকরণ এবং সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন বৃদ্ধি ও আর্থিকভাবে লাভবান হওয়ার বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক পরামর্শ প্রদান করেন।

‎প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন লেফটেন্যান্ট আবু দাঊদ মোঃ ইমাদ উদ্দীন আওয়াব, কিউএম, ৩৬ বীর।

‎এ ধরনের প্রশিক্ষণ স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনে আগ্রহ সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং বিকল্প আয়ের উৎস তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি এ উদ্যোগ স্থানীয় জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

১

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

২

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৩

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

৪

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

৫

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

৬

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

৭

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

৮

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

৯

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১০

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১১

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১২

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

১৩

পাঁচ বছরে পার্বত্য অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ৩১৬ জন নিহত, আহত ৪৯০

১৪

নাইক্ষ্যংছড়িতে আদালতের নির্দেশ অমান্য করে প্রবাসীর জমি দখলের অভিযোগ

১৫

রোয়াংছড়িতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং

১৬

পাহাড়ের অধিকার আদায়ের অবিনাশী নাম এম এন লারমা

১৭

থানচিতে সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসাসেবা ও বড়দিন উপলক্ষে সহায়তা প্রদান

১৮

ঢাবিতে এম এন লারমার ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত

১৯

নাইক্ষ্যংছড়ি সীমান্তে বিজিবির অভিযানে বিদেশি পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

২০
error: Content is protected !!