নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২৬ জন

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

Copy Link

 

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরী বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ঘুষ গ্রহণ ও প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। অভিযোগগুলো সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৮ অক্টোবর স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখা থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়। উপসচিব নুঝাত ফারহীনের স্বাক্ষরিত ওই চিঠিতে অভিযোগগুলো তদন্ত করে প্রতিবেদন পাঠানোর অনুরোধ জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা অভিযোগগুলোর মধ্যে রয়েছে, বান্দরবান চেম্বার অব কমার্সের সদস্য না হয়েও ঠিকাদার ও ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স প্রদান, পৌরসভায় চাকরি দেওয়ার নামে প্রায় ৫০ জনের কাছ থেকে দুই লাখ টাকার বেশি করে ঘুষ গ্রহণ এবং পৌরসভার ৫০ জন কর্মচারীর যাতায়াতের জন্য সাইকেল না কিনে বরাদ্দের টাকা আত্মসাৎ। এ ছাড়া তাঁর বিরুদ্ধে অন্যান্য আর্থিক অনিয়ম ও প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগও আনা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগের চিঠিতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন (দুদক), ঢাকা থেকে ২০১৮ সালের ১৪ অক্টোবর পাওয়া একটি চিঠি এবং পৌরসভার কর্মচারীদের পক্ষে এস এম জামাল উদ্দিনের ২০১৫ সালের ১২ নভেম্বর করা আবেদনের পরিপ্রেক্ষিতে এসব অভিযোগ উত্থাপিত হয়েছে।

এ অবস্থায় অভিযোগগুলোর বিষয়ে সরেজমিন তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।

তবে চিঠিতে উল্লিখিত অভিযোগগুলোর বিষয়ে পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা নুরুল আমিন চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে যুক্ত করা হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

২

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৩

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

৪

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

৫

রাজধানীতে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান

৬

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

৭

ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন সাংবাদিক এম এইচ সোহেল

৮

রুমায় কোলাদি মৌজার হেডম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ‎

৯

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১

১০

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১১

রুমার দূর্গম পাড়ার জনগণের যাতায়াত সমস্যা নিরসন করলো সেনাবাহিনী

১২

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারের ৬ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

১৩

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

১৪

আগামী ৬ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপি ৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

১৫

হেমা চাকমার ‘আদিবাসী’ ও ‘স্বায়ত্তশাসন’ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ১১ পদ শূন্যে ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৭

এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক বান্দরবানের আরমানুল ইসলাম নয়ন

১৮

বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজের এইচএসসিতে সাফল্য

১৯

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বান্দরবানের লিলিপ্রু মার্মা

২০
error: Content is protected !!