জাহাঙ্গীর কাজল, নাইক্ষ্যংছড়ি
৫ নভেম্বর ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারের ৬ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

Copy Link

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাদক বিক্রির নগদ ৬ লাখ ৮০ হাজার টাকাসহ তিনজনকে আটক করেছেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ। বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৭ টার দিকে উপজেলার সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ী পাড়া জামে মসজিদের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রধানঝিরি এলাকার বাসিন্দা মো. গোলাম হোসেনের ছেলে মো. জালাল আহমেদ (৩৬), মো. সোলাইমানের ছেলে মো. নুরুল আলম (৩২) ও মো. ছৈয়দ আকবরের ছেলে মো. ইয়াসিন উল্লাহ (২২)।

থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই হাবিব রহমান খান জানান, আটক ব্যক্তিরা কক্সবাজারের রামুর মরিচ্যা বাজার এলাকার এক ব্যক্তির কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা গ্রহণ করে সোনাইছড়ি হয়ে নাইক্ষ্যংছড়ির দিকে আসছিলেন। এ সময় গোপন তথ্যের ভিত্তিতে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ অভিযান পরিচালনা করে ব্যবসায়ী পাড়া জামে মসজিদের সামনে থেকে তাদের আটক করে। অভিযানে তাদের কাছ থেকে নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, মাদক কারবারের সঙ্গে সংশ্লিষ্ট নগদ অর্থ লেনদেনের তথ্যের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিনজনকে আটক এবং নগদ ৬ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। মাদক কারবার ও এর সঙ্গে সংশ্লিষ্ট অর্থের লেনদেন বন্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। আটক তিনজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে তাদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারের ৬ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

১

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

২

আগামী ৬ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপি ৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

৩

হেমা চাকমার ‘আদিবাসী’ ও ‘স্বায়ত্তশাসন’ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

৪

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ১১ পদ শূন্যে ব্যাহত শিক্ষা কার্যক্রম

৫

এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক বান্দরবানের আরমানুল ইসলাম নয়ন

৬

বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজের এইচএসসিতে সাফল্য

৭

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বান্দরবানের লিলিপ্রু মার্মা

৮

রোয়াংছড়িতে তালুকদার পাড়া বৌদ্ধ বিহারের সীমাঘর নির্মাণের শুভ উদ্বোধন

৯

বান্দরবানে জাতীয় বাজেটে নাগরিক সমাজের প্রত্যাশা অন্তর্ভুক্তির আহ্বান

১০

দীর্ঘ সময় ইটভাটা বন্ধ, থমকে আছে বান্দরবানের উন্নয়ন

১১

স্কুলের নির্মাণসামগ্রী বিক্রি করে শিক্ষকদের রাঙ্গামাটি ভ্রমণ

১২

থানচির গর্বিত সন্তান সাধুমনি ফ্রান্সিস ত্রিপুরার যাজক অভিষেক ৬ নভেম্বর

১৩

বান্দরবানে ২১ মাসে চার ডিসি বদলি

১৪

বান্দরবানের মোশারফের জাতীয় অ্যাথলেটিকসে একের পর এক সাফল্য

১৫

বান্দরবানে প্রচার-প্রচারণার অভাবে ক্রেতাশূন্য যুব মেলা

১৬

সিএইচটি সম্প্রীতি জোটের প্রধান সমন্বয়কারী থোয়াইচিং মং শাককে শোকজ

১৭

খেয়াচল্যং রেঞ্জ কার্যালয় যেন ভূতের বাড়ি, শহরে বসেই কার্যক্রম চালান রেঞ্জার

১৮

বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর দাফনে বাধার ঘটনায় ২৮ নাগরিকের নিন্দা

১৯

রোয়াংছড়ির আন্তা পাড়া আনন্দ বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

২০
error: Content is protected !!