নয়ন তঞ্চঙ্গ্যা, আলীকদম
৭ নভেম্বর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩ জন

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

Copy Link

 

বান্দরবানের আলীকদমে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে চতুর্থ বারের মতো শুভ কঠিন চীবর দানোৎসব। শনিবার (৭ নভেম্বর) আলীকদম উপজেলা পানবাজার মালিপ্রু পাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ দানোৎসব সম্পন্ন হয়।

নিরিবিলি ও মনোরম পরিবেশে এই বিহারে চতুর্থ বারের মতো কঠিন চীবর দানের এই আয়োজন স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য এক বিশেষ আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। অনুষ্ঠানে আলীকদমে বসবাসরত শত শত বৌদ্ধ উপাসক-উপাসিকা ও পুণ্যার্থী অংশগ্রহণ করেন।

ভারত মোহন পাড়া, মহুল্লু কারবারি পাড়া ও প্রভাত কারবারি পাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের যৌথ উদ্যোগে এই মহাধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সঙ্ঘরাজ ভিক্ষু উইচারা মহাথেরো। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন আমতুলী ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ইন্দ্র জ্যোতি ভিক্ষু এবং তাঁকে সহযোগিতা করেন মালিপ্রু ত্রিরত্ন বৌদ্ধ বিহারের অধ্যক্ষ আর্য জ্যোতি ভিক্ষু।

দিনব্যাপী এ আয়োজনের দুটি প্রধান পর্ব ছিল প্রথম পর্ব (সকাল ৭:৩০টা থেকে বেলা ১১:০০টা): সকালে বুদ্ধপূজা, সংঘদান ও ধর্মীয় আচার-অনুষ্ঠান সম্পন্ন হয়। এ পর্বে প্রধান ধর্মালোচক হিসেবে বিশেষ ধর্মবাণী পাঠ করেন রাঙ্গুনিয়ার চন্দ্র গোনা জুমপাড়া ত্রিরত্ন বৌদ্ধ বিহারে অধ্যক্ষ জ্যোতি লংকা ভিক্ষু।

দ্বিতীয় পর্ব (দুপুর ১:৩০টা থেকে বিকেল ৪:০০টা): মধ্যাহ্নভোজ ও বিরতির পর দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়। এ সময় পুণ্যার্থীদের উদ্দেশে পবিত্র ত্রিপিটক থেকে ধর্মবাণী পাঠ করেন রোয়াংছড়ির তাইম্রাছড়া বৌদ্ধ বিহারে অধ্যক্ষ চাইন্দ্র শ্রী ভিক্ষু।

বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে ‘কঠিন চীবর দান’ অন্যতম শ্রেষ্ঠ দান বা ‘দানোত্তম’ হিসেবে বিবেচিত। বৌদ্ধ ধর্মীয় ঐতিহ্য অনুযায়ী, তিন মাসের বর্ষাবাস ব্রত সমাপ্তির পর প্রবারণা পূর্ণিমা থেকে এক মাসের মধ্যে সুনির্দিষ্ট নিয়মে এই চীবর (পোশাক) দান করা হয়। বৌদ্ধ বিশ্বাস অনুযায়ী, কঠিন চীবর দানে অসীম পুণ্য অর্জিত হয় এবং এর মাধ্যমে মানবজাতির কল্যাণ ও আত্মশুদ্ধি লাভ ঘটে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি তথা সারা পৃথিবীর সকল মানুষের সুখ, শান্তি, সম্প্রীতি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা ও পুণ্যদান করা হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কফি ও কাজুবাদাম চাষের মাধ্যমে পাহাড়ি কৃষকদের ভাগ্যোন্নয়ন সম্ভব: পার্বত্য মন্ত্রী

১

নিজ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে জনগণের প্রতি পার্বত্য মন্ত্রীর আহ্বান

২

আলীকদমে পানবাজার ত্রিরত্ন বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

৩

কালাঘাটা আম্রকানন গৌতম বিহারে কঠিন চীবর দানোৎসবে অংশ নিলেন কে এস মং

৪

আন্তর্জাতিক সম্মেলনে পার্বত্য চট্রগ্রামের প্রতিনিধিত্ব করবেন বান্দরবানের তহীদুল ইসলাম

৫

রাজধানীতে আদিবাসী খাদ্য ও শস্য মেলার উদ্বোধন করলেন এমপি দীপেন দেওয়ান

৬

বান্দরবান পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তার বিরুদ্ধে আর্থিক অনিয়মের অভিযোগ

৭

ইউএস স্টেট ডিপার্টমেন্ট থেকে সনদ পেলেন সাংবাদিক এম এইচ সোহেল

৮

রুমায় কোলাদি মৌজার হেডম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ‎

৯

নাইক্ষ্যংছড়িতে পুলিশের অভিযানে ৩০ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তল উদ্ধার, আটক-১

১০

নাইক্ষ্যংছড়িতে আগুনে পুড়ে ছাই দোকান ও বসতঘর

১১

রুমার দূর্গম পাড়ার জনগণের যাতায়াত সমস্যা নিরসন করলো সেনাবাহিনী

১২

নাইক্ষ্যংছড়িতে মাদক কারবারের ৬ লাখ টাকাসহ তিনজন গ্রেফতার

১৩

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের হিসাব-সহকারীর কমিশন বাণিজ্য

১৪

আগামী ৬ নভেম্বর রাজধানীতে অনুষ্ঠিত হচ্ছে দুইদিন ব্যাপি ৫ম আদিবাসী খাদ্য ও শস্য মেলা

১৫

হেমা চাকমার ‘আদিবাসী’ ও ‘স্বায়ত্তশাসন’ দাবির তীব্র নিন্দা ও প্রতিবাদ

১৬

রুমা সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষক সংকট চরমে, ১১ পদ শূন্যে ব্যাহত শিক্ষা কার্যক্রম

১৭

এনসিপির ক্রীড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক বান্দরবানের আরমানুল ইসলাম নয়ন

১৮

বান্দরবানের দৃষ্টিপ্রতিবন্ধী ইমতিয়াজের এইচএসসিতে সাফল্য

১৯

আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন বান্দরবানের লিলিপ্রু মার্মা

২০
error: Content is protected !!