নিজস্ব প্রতিবেদক
২৭ অক্টোবর ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬০ জন

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

Copy Link

 

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা, চুরি প্রতিরোধ ও শিক্ষাব্যবস্থার সার্বিক পরিস্থিতিসহ আইনশৃঙ্খলা রক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান ইতু।

সভায় আরও উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি থানার পুলিশ কর্মকর্তা হাবিবুর রহমান খান,বান্দরবান জেলা বিএনপির সদস্য নুরুল আমিন কোম্পানি, উপজেলা জামায়াতের প্রতিনিধি ও সাবেক উপজেলা আমির রফিক আহমদ, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেতা কামাল উদ্দিন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও বিএনপি নেত্রী হামিদা চৌধুরীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় উপজেলার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের অপতৎপরতা দমন, চুরি প্রতিরোধ, শিক্ষাব্যবস্থার সার্বিক উন্নয়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, শিক্ষক, আলেম-ওলামাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ প্রতিরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

২

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

৩

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

৪

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

৫

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

৬

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

৭

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

৮

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১০

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

১১

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

১২

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১৩

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

১৪

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

১৫

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১৬

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১৭

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৯

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

২০
error: Content is protected !!