চনুমং মারমা, রুমা
২৭ অক্টোবর ২০২৬, ৩:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৭ জন

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

Copy Link

‎বান্দরবানের রুমা উপজেলায় ভারতের মিজোরাম থেকে নিজ এলাকায় ফিরে আসা বম পরিবারের সদস্য, বিভিন্ন পাড়ার অসহায়-দরিদ্র মানুষ এবং বৌদ্ধ ধর্মাবলম্বীদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা ৩৬ জোন। মানবিক সহায়তার অংশ হিসেবে ফেরত আসা পরিবারগুলোকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। পাশাপাশি অসহায় পরিবারের সদস্যদের শিক্ষা ও কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

‎প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি ভারতের মিজোরাম থেকে ফিরে আসে রুমা উপজেলার হ্যাপিহিল পাড়ায় দুটি পরিবারের ০৯(নয়) জন, লাইরুনপি পাড়ায় একটি পরিবারের ০৫(পাঁচ) জন এবং মুন্নুয়াম পাড়া দুটি পরিবারের ০৩(তিন) জন সদস্য নিজ নিজ পাড়ায় ফিরে এসেছেন। এসব পরিবারের পুনর্বাসনে রুমা ৩৬ জোনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, লবণ, আলু, পেঁয়াজ, রান্নার সামগ্রী, সোলার সিস্টেম ও নগদ অর্থসহ প্রয়োজনীয় উপকরণ প্রদান করা হয়।

‎এ ছাড়া মুন্নুয়াম পাড়ার লাল রুয়াদ্দান বম, এ্যালভেজ বম, ফ্লেক্স বম ও জেনিবিশ বমের মধ্যে মোট ১২টি ছাগল ও ১২টি টিন বিতরণ করা হয়। একই সঙ্গে মুনলাই পাড়ার জিং যোফ কিমকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

‎অন্যদিকে, প্রবারণা পূর্ণিমা উৎসব উদযাপন উপলক্ষে মারমা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এবং বড়ুয়া পাড়ার বৌদ্ধ ধর্মাবলম্বীদের নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে ধর্মীয় উৎসব উদযাপনে স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছে সেনাবাহিনী।

‎এ ছাড়া রুমারচর নিচের পাড়ার মৃত মংচাইসিং মার্মার দুই মেয়ের ভবিষ্যৎ গঠনে সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে। ছোট মেয়ে হ্লা খিং প্রু মার্মার পড়াশোনার খরচ বহনে এবং বড় মেয়ে মেসিংউ মার্মাকে দর্জি প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলতে।

‎স্থানীয় অসহায় ও দরিদ্র মানুষের জীবনমান উন্নয়ন, মিজোরামফেরত পরিবারগুলোর পুনর্বাসন, ধর্মীয় উৎসব উদযাপনে সহযোগিতা এবং আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে বাংলাদেশ সেনাবাহিনীর রুমা জোনের এসব মানবিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান প্রেস ক্লাবের নবনির্বাচিত কোষাধ্যক্ষ মোঃ ইসহাক

১

নাইক্ষ্যংছড়িতে মাদক, কিশোর গ্যাং ও চুরি প্রতিরোধ নিয়ে আলোচনা

২

বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে চান প্রশিন তঞ্চঙ্গ্যা

৩

রুমায় মিজোরাম ফেরত বম পরিবার পেল সেনাবাহিনীর সহায়তা

৪

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

৫

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

৬

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

৭

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

৮

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৯

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

১০

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

১১

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

১২

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

১৩

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

১৪

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

১৫

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১৬

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১৭

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১৮

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৯

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

২০
error: Content is protected !!