নিজস্ব প্রতিবেদক
২৬ অক্টোবর ২০২৬, ১১:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১ জন

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

Copy Link

 

প্রদীপ প্রজ্বালন, ফানুস ও সাঙ্গু নদীতে রথ বিসর্জনের মধ্য দিয়ে পাহাড়ি জনপদ বান্দরবানে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মার্মা সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ (প্রবারণা পূর্ণিমা)। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ঐতিহ্যবাহী নানা আয়োজনের মধ্য দিয়ে এই উৎসব পাহাড়ি অঞ্চলের লোকসংস্কৃতি ও সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করেছে।

সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৫টায় বান্দরবানের পুরাতন রাজবাড়ি প্রাঙ্গণ থেকে এক বর্ণাধ্য রথযাত্রার মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক শুভসূচনা হয়। শহর প্রদক্ষিণ শেষে রথটি উজানীপাড়া ঘাট এলাকায় নিয়ে যাওয়া হয়, যেখানে ধর্মীয় নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে সাঙ্গু নদীতে রথ বিসর্জন দেওয়া হয়। এর আগে রাজগুরু বৌদ্ধবিহার (খ্যংওয়াক্যং) ও উজানীপাড়া রাজগুরু বৌদ্ধবিহারে (খিয়ংফিয়াক্যং) চলে বিশেষ পূজা-অর্চনা, প্রদীপ প্রজ্বালন এবং আকাশে ফানুস ওড়ানোর আনন্দ আয়োজন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবের আমেজে আয়োজিত এসব অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। এই আয়োজনের মধ্য দিয়ে মার্মা সম্প্রদায়ের হাজার বছরের ধর্মীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধের পাশাপাশি পাহাড়ের মানুষের পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা চারদিকে ছড়িয়ে পড়ে।

উৎসব সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করে উৎসব উদযাপন পরিষদের সভাপতি ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য চনু মং বলেন, “নানা প্রতিকূলতার মধ্যেও আমরা সুন্দরভাবে অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পেরেছি। প্রশাসন ও বান্দরবানবাসীর আন্তরিক সহযোগিতাতেই আমাদের এ আয়োজন এত সুন্দরভাবে সফল হয়েছে। এজন্য সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।”

রথযাত্রা ও উৎসবের বিভিন্ন আয়োজনে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন—পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং।

আরো উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট উম্যাচিং। পরিষদের সাবেক সভাপতি উইন মং জলি। সহসভাপতি থুইসিং প্রু (লুবু) সাধারণ সম্পাদক উক্য সিং মার্মা।

আয়োজক কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ।

বর্ণাঢ্য এসব ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ’ উৎসব পাহাড়ের ঐতিহ্য, সংস্কৃতি ও সম্প্রীতির মেলবন্ধনকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে—এমনটাই প্রত্যাশা আয়োজক ও অংশগ্রহণকারী সকলের।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে মারমা সম্প্রদায়ের ‘মাহা ওয়াগ্যোয়াই পোয়েঃ উদযাপিত

১

লামায় বজ্রপাতে শিশুসহ নিহত–২

২

প্রবারণা পূর্ণিমা ঘিরে পাহাড় জুড়ে উৎসবের আমেজ

৩

বান্দরবানের রক সংগীতে নতুন সংযোজন কনসেনসাসের প্রথম গান ‘অঞ্জনা’

৪

বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

৫

পার্বত্য মন্ত্রীর সঙ্গে বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশনের সৌজন্য সাক্ষাৎ

৬

থানচিতে সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ খৈয়াম, ইউএনও ও দলীয় নেতাকর্মীদের ফুলেল শুভেচ্ছা

৭

সাজেকের ঘটনায় ভোর হলেই পার্বত্য দুই জেলায় অর্ধদিবস সড়ক অবরোধ

৮

বান্দরবানের এক অসহায় পরিবারের নীরব কান্না দেখার কেউ নেই

৯

বান্দরবানের সম্প্রীতি রক্ষায় মাহা ওয়াগোয়াই পোয়ে উদযাপনে সমন্বয়ের আহ্বান

১০

স্থানীয় জনগণকে ভয়ভীতি দেখিয়ে অবরোধে অংশ নিতে বাধ্য করা হয়: সেনাবাহিনী

১১

সাজেককে ঘিরে কী হচ্ছে? প্রশ্ন জামায়াত আমির ডা. শফিকুর রহমানের

১২

সাজেক সড়কে অবরোধ ঘিরে সংঘর্ষ ও গোলাগুলি

১৩

রুমায় সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত মোবাইল ফোন মেরামত প্রশিক্ষণ সম্পন্ন

১৪

সাজেক ফেরত পর্যটকদের গাড়িবহর আটকে দিয়েছে অবরোধকারীরা

১৫

পাহাড়ের মানুষের বিপদে-আপদে পাশে আছে বিজিবি: লে. কর্নেল ইয়াসির আরাফাত

১৬

নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে হামলার ঘটনায় তদন্তে পুলিশ

১৭

সড়ক ও নৌপথে দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে সচেতনতামূলক প্রচারণা

১৮

খেলাধুলা পারস্পরিক সম্প্রীতি ধরে রাখার গুরুত্বপূর্ণ মাধ্যম: জেলা পরিষদ সদস্য চ নু মং

১৯

ঢাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন রাঙামাটির ছেলে পুলিশ সদস্য তুহিন

২০
error: Content is protected !!