নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯২ জন

মানবপাচার মাফিয়া নাজমুল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরয়ানা, পাসপোর্ট বাতিল

Copy Link

মেক্সিকোসহ বিভিন্ন দেশে মানবপাচার, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে নাজমুল হাসানের পাসপোর্টের কার্যকারিতা রহিত করার উদ্যোগ নিয়েছে সংশ্লিষ্ট অধিদপ্তর। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো বিস্তারিত আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি।

জানা গেছে, নাজমুল হাসানের বিরুদ্ধে একাধিক দেশে মানবপাচার, অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগ রয়েছে।বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে মেক্সিকো, যুক্তরাষ্ট্র, ইতালি, লিবিয়া, অস্ট্রেলিয়া, কম্বোডিয়া, ভিয়েতনাম, মালয়েশিয়া ও ব্রাজিলে জনবল পাঠানোর কথা বলে অর্থ নেওয়া হতো।

যাদেরকে তাদের অনেকেই বিদেশে আটকা পড়েন, কেউ আর্থিক ক্ষতির মুখে এবং কেউ নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন।

অভিযোগকারীদের একটি অংশ আরও দাবি করেছেন, নাজমুল হাসান নিজেকে বিদেশি প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবে পরিচয় দিতেন, পল্টন ট্রপিকানা সেন্টারে তার অফিস আছে। সে যে কোন দেশের ভিসা বানাতে পারেন, তার কাছে আছে ব্যাংক ও ইমিগ্রেমনের অবৈধ্য সিল। তিনি বিভিন্ন দেশের মুঠোফোন নম্বর ব্যবহার করে যোগাযোগ করতেন। এসব দাবির সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট সিমের নিবন্ধন, কল রেকর্ড, আর্থিক লেনদেন এবং মেসেজিং অ্যাপের তথ্য তদন্ত করা প্রয়োজন বলে মনে করেন ভুক্তভোগীরা।

বিদেশে পাঠানোর পর তাদের বা তাদের পরিচিতদের আটকে রেখে অর্থ আদায় করা হয়েছে। এমনকি তাদের শারীরিক ও মানসিক নির্যাতন করা হয়। এসব ঘটনার ভিডিও বা অডিও রেকর্ড থাকার দাবি করেছেন তারা।প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভিয়েতনাম, মেক্সিকো ও কম্বোডিয়ায় নাজমুল হাসানের বিরুদ্ধে মামলা থাকার দাবি করা হয়েছে। এসব মামলায় মানবপাচার ও অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে বলে অভিযোগকারীরা জানিয়েছেন।

লিবিয়াতেও তার বিরুদ্ধে মামলা থাকার দাবি করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিদেশি আদালতের নথি, মামলার নম্বর ও বর্তমান আইনি অবস্থান স্বাধীনভাবে যাচাই করা প্রয়োজন।ঢাকার একটি মামলার তথ্যেও নাজমুল হাসানের নাম থাকার দাবি করা হয়েছে। প্রাপ্ত তথ্যে মামলা নম্বর ৩৩/১৫, কোড ১৭এমজিজি, মামলা ধরন সিআর, উপধরন ডব্লিউএ এবং তারিখ ১৩ অক্টোবর ২০২৫ উল্লেখ রয়েছে। সংশ্লিষ্ট আদালত হিসেবে যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৩০, ঢাকা মহানগরের নাম দেওয়া হয়েছে।

অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে পাঁচটির বেশি মামলা রয়েছে। আদালত ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার নথি পর্যালোচনা করেই এসব মামলার সংখ্যা, অভিযোগ এবং বর্তমান অবস্থা নিশ্চিত করা সম্ভব।

পাসপোর্টসংক্রান্ত নথিতে নাজমুল হাসানের জন্মতারিখ ২০ জুন ১৯৭৩ এবং জন্মস্থান মাগুরা উল্লেখ রয়েছে। নথি অনুযায়ী, পাসপোর্টটি ১৬ জানুয়ারি ২০২২ ইস্যু করা হয় এবং এর মেয়াদ ১৫ জানুয়ারি ২০৩২ পর্যন্ত। ইস্যুকারী কর্তৃপক্ষ হিসেবে ডিআইপি, ঢাকা উল্লেখ রয়েছে।

সূত্রের দাবি, সংশ্লিষ্ট অভিযোগ ও মামলার পরিপ্রেক্ষিতে সরকার পাসপোর্টটি বাতিল বা রহিত করার প্রক্রিয়া নিচ্ছে। তবে পাসপোর্ট বাতিলের বিষয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক আদেশ বা বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

অভিযোগকারীরা নাজমুল হাসানের মাধ্যমে বিদেশে পাঠানো ব্যক্তিদের তালিকা, অর্থ লেনদেনের তথ্য, ব্যাংক হিসাব, ব্যবহৃত মুঠোফোন নম্বর, বিদেশি যোগাযোগ এবং সংশ্লিষ্ট দেশগুলোর মামলার নথি তদন্তের দাবি জানিয়েছেন।তাদের ভাষ্য, এসব তথ্য যাচাই করা হলে বিদেশে লোক পাঠানোর প্রক্রিয়া, অর্থের উৎস ও গন্তব্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!