নিজস্ব প্রতিবেদক
৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০২ জন

পাহাড়ি মেয়েদের হকিতে এগিয়ে নিতে বান্দরবানে ডেভেলপমেন্ট প্রোগ্রাম

Copy Link

পাহাড়ি জনপদ বান্দরবানে নারী হকির প্রসার, নতুন খেলোয়াড় তৈরি এবং কিশোরীদের খেলাধুলায় আরও উৎসাহিত করার লক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে ‘ব্র্যাক ব্যাংক অপরাজেয় আলো নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬’।

শনিবার (৫ সেপ্টেম্বর) বান্দরবান স্পোর্টস কমপ্লেক্সে বাংলাদেশ হকি ফেডারেশনের আয়োজনে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুনর্গঠিত বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মাম্যাচিং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য জসিম উদ্দিন তুষার, চনুমং মারমা ও মাওসেতুং তঞ্চঙ্গ্যা।

এছাড়া অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি অনুপ মহাজন, বান্দরবান পার্বত্য জেলার জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিমসহ বাংলাদেশ হকি ফেডারেশন ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা পরিষদ স্কুল অ্যান্ড কলেজের ২৫ জন নারী হকি খেলোয়াড়ের হাতে হকি স্টিক তুলে দেওয়া হয়।

খেলোয়াড়দের নিয়মিত অনুশীলন ও খেলাধুলায় আরও উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান আয়োজকরা।

প্রধান অতিথির বক্তব্যে মাম্যাচিং বলেন, “পাহাড়ের মেয়েদের মধ্যে প্রতিভার কোনো ঘাটতি নেই। প্রয়োজন শুধু সুযোগ, প্রশিক্ষণ ও সঠিক দিকনির্দেশনা। খেলাধুলার মাধ্যমে আমাদের মেয়েরা জাতীয় পর্যায়ে নিজেদের তুলে ধরতে পারবে। জেলা পরিষদের পক্ষ থেকে নারী খেলোয়াড়দের এগিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

তিনি আরও বলেন, “হকির মতো সম্ভাবনাময় খেলায় পাহাড়ি মেয়েদের অংশগ্রহণ বাড়াতে এ ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আজ যারা স্টিক হাতে নিয়েছে, তাদের মধ্য থেকেই ভবিষ্যতে জাতীয় দলের খেলোয়াড় তৈরি হতে পারে।”

ব্র্যাক ব্যাংকের প্রতিনিধি অনুপ মহাজন বলেন, “নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানো এবং প্রত্যন্ত অঞ্চলের প্রতিভাবান খেলোয়াড়দের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়াই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য। বান্দরবানের মেয়েদের হকি প্রতিভাকে আরও বিকশিত করতে আমরা উৎসাহ ও সহযোগিতা দিতে চাই।”

জেলা ক্রীড়া কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, “বান্দরবানে বিভিন্ন খেলায় মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। হকিতেও নতুন খেলোয়াড় তৈরির যথেষ্ট সম্ভাবনা রয়েছে। নিয়মিত প্রশিক্ষণ ও সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে এখান থেকে ভালো মানের খেলোয়াড় উঠে আসবে।”

অনুষ্ঠানের একপর্যায়ে শিক্ষার্থী ও অতিথিদের সামনে কারাতে প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে স্পোর্টস কমপ্লেক্সে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।আয়োজকরা জানান, পাহাড়ি অঞ্চলের নারী ও কিশোরীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা, নারী হকির প্রসার এবং সম্ভাবনাময় নতুন প্রতিভা খুঁজে বের করাই ‘অপরাজেয় আলো’ নারী হকি ডেভেলপমেন্ট প্রোগ্রাম-২০২৬-এর মূল উদ্দেশ্য।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!