নিজস্ব প্রতিবেদক
২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮৬ জন

লামায় নাগরিক সমাবেশ আয়োজনের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

Copy Link

‘ধর্ম, বর্ণ, ভিন্নমত—সবার জন্য খেলাফত’ স্লোগানকে সামনে রেখে বান্দরবানের লামায় নাগরিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখা। এ উপলক্ষে আজ বুধবার (২ সেপ্টেম্বর ২০২৬) লামা প্রেসক্লাবের হলরুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

আয়োজকদের প্রচারপত্রে জানানো হয়েছে, আগামীকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় লামা পৌর বাস টার্মিনালে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হবে।আয়োজকরা জানান, সমাবেশের মাধ্যমে খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা, বৈষম্যহীন সমাজ ও ইনসাফ প্রতিষ্ঠার বিষয়ে তাদের বক্তব্য তুলে ধরা হবে। এ লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে স্থানীয় পর্যায়ে প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।

প্রচারপত্রে বাংলাদেশের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের প্রসঙ্গের পাশাপাশি ২০২৪ সালের গণআন্দোলন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কথা তুলে ধরা হয়েছে। এতে দেশে বৈষম্য, জুলুম, নির্যাতন ও অবিচারের অবসান ঘটিয়ে ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা বলা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের তৈরি আইন-বিধানের মাধ্যমে বৈষম্যহীন ও ইনসাফভিত্তিক দেশ গঠন সম্ভব নয়। তাই খেলাফতভিত্তিক শাসনব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে একটি আদর্শিক গণআন্দোলন গড়ে তোলার আহ্বান জানানো হয়েছে।

আজকের সংবাদ সম্মেলনে নাগরিক সমাবেশের উদ্দেশ্য, কর্মসূচি ও প্রস্তুতির বিষয়ে বিস্তারিত তুলে ধরবেন আয়োজকরা। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেওয়া হবে বলে আয়োজক সূত্রে জানা গেছে।আগামীকাল বৃহস্পতিবারের নাগরিক সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস বান্দরবান দক্ষিণ জেলা শাখা।সংগঠনটির বান্দরবান দক্ষিণ জেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ তৈয়্যব হোসেন এবং সেক্রেটারি ডা. মাওলানা শফিকুর রহমানের শুভেচ্ছান্তে এ কর্মসূচির প্রচারপত্র প্রকাশ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!