জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৩ আগস্ট ২০২৬, ৭:৩৭ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩৬ জন

মায়ানমার সীমান্ত এলাকার ৬’শত রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেছে ৩৪ বিজিবি

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের তুমব্রু পয়েন্টে ৬০০ শত গরীব-অসহায় রোগীকে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন ৩৪ বিজিবি কতৃপক্ষ।

সোমবার (৩ আগস্ট) ৩৪ বিজিবির তুমব্রু বিওপির দায়িত্বপূর্ণ এলাকা তথা নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সেবা প্রদান করে বিজিবি । সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চলা কর্মসূচিতে প্রায় ৬০০ মানুষকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ করেন তারা।

বিজিবি জানান,সীমান্ত পাহারার পাশাপাশি সীমান্তবর্তী মানুষের দুঃখ-কষ্টেও পাশে দাঁড়ান তারা সব সময়।

তারই ধারাবাহিকতায় নাইক্ষ্যংছড়ি সীমান্ত এলাকার অসহায়, দরিদ্র ও দুস্থ মানুষের জন্য আয়োজন করা হয়েছে বিনা মূল্যে চিকিৎসাসেবা। চিকিৎসার পাশাপাশি দেওয়া হয়েছে প্রয়োজনীয় ওষুধ, আর্থিক সহায়তা ও উপহারসামগ্রী।

৩৪ বিজিবির ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মসূচিতে দুইজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে স্থানীয় অসহায়,দরিদ্র ও দুস্থ মানুষকে চিকিৎসাসেবা দেওয়া হয়। চিকিৎসকের পরামর্শের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী তাঁদের হাতে বিনা মূল্যে ওষুধ তুলে দেওয়া হয়

এছাড়াও স্থানীয় মাদ্রাসা, কিয়াংঘর এবং পঙ্গু ব্যক্তিবর্গের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করেছেন তারা।

এ ছাড়া স্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান, মাদ্রাসা ও কিয়াংঘরে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যেও আর্থিক সহায়তা ও বিভিন্ন উপহারসামগ্রী বিতরণ করা হয়।

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি বিজিবি সব সময় সীমান্তবর্তী অসহায়, দরিদ্র ও বিপন্ন মানুষের কল্যাণে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজিবির মহাপরিচালকের ‘সীমান্তে নিরাপত্তা ও আস্থার প্রতীক’ হওয়ার ভিশনের অংশ হিসেবে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে ৩৪ বিজিবি।

আরো পড়ুন→বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও হামে আক্রান্তদের সুচিকিৎসার দাবিতে মানববন্ধন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!