নিজস্ব প্রতিবেদক
৩ আগস্ট ২০২৬, ৫:৩৬ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৭৪ জন

বান্দরবানে স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা ও হামে আক্রান্তদের সুচিকিৎসার দাবিতে মানববন্ধন

Copy Link

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি অনুযায়ী পার্বত্য জেলা পরিষদের নিকট হস্তান্তরিত বান্দরবান স্বাস্থ্য বিভাগের অব্যবস্থাপনা, অনিয়ম, চিকিৎসা উপকরণের অপ্রতুলতা দূর করা এবং হামে আক্রান্ত রোগীদের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করার দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩রা আগস্ট (সোমবার) সকালে বান্দরবান জেলা প্রেসক্লাবের সামনে জেলার ১০টি পাহাড়ি ছাত্র সংগঠনের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকাগুলোতে বর্তমানে হামসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিলেও স্বাস্থ্য বিভাগের কার্যকর কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। হাসপাতালগুলোতে চিকিৎসা উপকরণের চরম সংকট রয়েছে এবং সাধারণ মানুষ চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। পাহাড়ি অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পার্বত্য জেলা পরিষদের অধীনে থাকা স্বাস্থ্য বিভাগকে আরও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক হওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা অবিলম্বে বান্দরবানের প্রতিটি দুর্গম পাড়া ও গ্রামে মেডিকেল টিম পাঠিয়ে হাম আক্রান্ত রোগীদের সঠিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধপত্র সরবরাহ করার দাবি জানান। অন্যথায় পাহাড়ি ছাত্রসমাজ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে বলে হুশিয়ারি দেন তারা।

মানববন্ধন শেষে ১০টি ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি পেশ করার মধ্য দিয়ে আয়োজিত মানববন্ধন কর্মসূচির সমাপ্তি ঘটে।

আরো পড়ুন→কে এস মং–এর সাথে বিত্তহীন বড়ুয়া কল্যাণ সমিতির নতুন কমিটির সৌজন্য সাক্ষাৎ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!