আরাফাত খাঁন
২৯ জুলাই ২০২৬, ১১:০১ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮০ জন

দৃকের ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট নির্বাচিত হয়েছেন বান্দরবানের সাংবাদিক মং হাই সিং

Copy Link

দৃকের ‘ইনডিজিনাস কমিউনিটি গ্র্যান্ট-২০২৬’-এর জন্য নির্বাচিত হয়েছেন বান্দরবানের আলোকচিত্রী সাংবাদিক মং হাই সিং মারমা। তিনি দৈনিক প্রথম আলোতে কাজ করেন। ‘প্রান্তিকে আলোকচিত্র সাংবাদিকতা’ শীর্ষক কর্মসূচির আওতায় তাঁকে এই গ্র্যান্ট দেওয়া হয়েছে।

আজ বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ফলাফল প্রকাশ করে দৃক। এতে বলা হয়, নির্বাচিত হওয়ায় মং হাই সিং মারমা তাঁর প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সহায়তা পাবেন। পাশাপাশি অভিজ্ঞ আলোকচিত্রীদের তত্ত্বাবধানে বছরব্যাপী প্রশিক্ষণ ও পরামর্শ গ্রহণের সুযোগ থাকবে। এ ছাড়া বাংলাদেশ প্রেস ফটো ২০২৭ প্রদর্শনীতে তাঁর আলোকচিত্র প্রদর্শনের সুযোগ পাবেন।

নির্বাচিত হওয়ার পর মং হাই সিং তার ফেইসবুক ওয়ালে লিখেন, “আদিবাসীদের মেন্টরশীপ গ্র্যান্ট এর জন্য নির্বাচিত হয়েছি। এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করেছে। যারা সবসময় আমাকে উৎসাহ ও সমর্থন দিয়ে পাশে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই অর্জন আমার একার নয়—এটি আমার পরিবার, বন্ধু, সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীদের সবার ভালোবাসা ও প্রেরণার ফল। সামনে আরও নিষ্ঠা, সততা ও ভালোবাসা নিয়ে আলোকচিত্রের পথে এগিয়ে যেতে চাই।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!