শাকিব হোসেন, রাঙ্গামাটি
২৭ জুলাই ২০২৬, ১:৫৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২২৯ জন

পাহাড়ে স্বাস্থ্য-সেবার সংকট, হাসপতালের পথে প্রাণ হারালো ৭ মাসের শিশু আদর্শ চাকমা

Copy Link

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম দোসর হাতিমারা ছড়া গ্রামে চিকিৎসাসেবার অভাবে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে ৭ মাসের শিশু আদর্শ চাকমা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থ হয়ে পড়লে শিশুটিকে দ্রুত বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছিল। কিন্তু প্রায় ৪০ কিলোমিটার দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করার আগেই গতরাতে আনুমানিক রাত ১টার দিকে পথেই তার মৃত্যু হয়।

নিহত শিশুর বাবা মান্তু চাকমা ও মা রিপিকা চাকমা জানান, সন্তানের জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালে রওনা দিলেও দুর্গম যোগাযোগব্যবস্থা ও সময়মতো চিকিৎসা না পাওয়ায় তাকে আর বাঁচানো সম্ভব হয়নি।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় একটি সরকারি কমিউনিটি ক্লিনিক থাকলেও সেখানে নিয়মিত চিকিৎসক, পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী, প্রয়োজনীয় ওষুধ ও জরুরি চিকিৎসাসেবা নেই। ফলে সাধারণ মানুষকে বাধ্য হয়ে উপজেলা সদর বা জেলা হাসপাতালে ছুটতে হয়।

তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্য এখনও পাওয়া যায়নি। মৃত্যুর সুনির্দিষ্ট কারণও চিকিৎসা-সংক্রান্ত পরীক্ষা ছাড়া নিশ্চিত করা সম্ভব নয়।

এ ঘটনায় এলাকাবাসী দুর্গম পাহাড়ি অঞ্চলে নিয়মিত চিকিৎসক নিয়োগ, কমিউনিটি ক্লিনিককে কার্যকর করা, জরুরি রোগী পরিবহনের ব্যবস্থা এবং স্বাস্থ্যসেবা সম্প্রসারণের জোর দাবি জানিয়েছেন।

আদর্শ চাকমার মৃত্যু শুধু একটি পরিবারের অপূরণীয় ক্ষতিই নয়, বরং পার্বত্য অঞ্চলের স্বাস্থ্যসেবার বাস্তব চিত্রকে আবারও সামনে নিয়ে এসেছে।

আরো পড়ুন→বান্দরবানে জেলা প্রশাসকের বাংলোর পাশের সড়ক নির্মাণে নয়ছয়ের অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!