নিজস্ব প্রতিবেদক
২৫ জুলাই ২০২৬, ৯:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১৪ জন

বান্দরবানে গণসংহতি আন্দোলনের উদ্যোগে বন্যাকবলিত ৪০ পরিবারকে অর্থ সহায়তা প্রদান

Copy Link

বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে গণসংহতি আন্দোলন, বান্দরবান জেলা কমিটি। মানবিক সহায়তার অংশ হিসেবে জেলা কমিটির উদ্যোগে বান্দরবান সদরের ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ শনিবার (২৫ জুলাই) বান্দরবান সদর উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের রত্নপুর পাড়া কমিউনিটি সেন্টারে এই ত্রাণ ও অর্থ সহায়তা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা কমিটির সমন্বয়কারী নিজাম উদ্দিন মিজান বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, “সাম্প্রতিক বন্যায় বান্দরবানের বহু এলাকা প্লাবিত হয়ে অসংখ্য পরিবার চরম দুর্ভোগে পড়েছে। আমাদের সাধ্যের মধ্যে সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষগুলোর পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছি। রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতা থেকে আমাদের এই মানবিক সহায়তা কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।”

উক্ত সহায়তা বিতরণ অনুষ্ঠানে গণসংহতি আন্দোলন বান্দরবান জেলা কমিটির নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন—এডভোকেট উথোয়াইওয়াং মিন্টু, যুগ্ম সমন্বয়কারী, বান্দরবান জেলা কমিটি, সুজর্জ তংচংগ্যা, প্রচার সম্পাদক, বান্দরবান জেলা কমিটি।

এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সামাজিক নেতৃবৃন্দ ও দুস্থ পরিবারের সদস্যগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দুর্যোগের এই কঠিন সময়ে নগদ আর্থিক সহায়তা পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

আরো পড়ুন→চোখের আলো হারাতে বসা মানুষের পাশে কে এস মং, তিন হাজার রোগী পেয়েছেন ফ্রি চিকিৎসা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!