রেমবো ত্রিপুরা, থানচি
১৯ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪৫ জন

থানচিতে বিজিবির অভিযানে জেএসএস সদস্য আটক

Copy Link

সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিতকরণ, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধ এবং সাধারণ মানুষের জানমাল রক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরলসভাবে দায়িত্ব পালন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ বিজিবির বলিপাড়া ব্যাটালিয়নের একটি বিশেষ ডমিনেশন টহল দল সফল অভিযান পরিচালনা করে।

বলিপাড়া ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস, পদাতিক এর সার্বিক দিকনির্দেশনায় এবং ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত এ্যাডজুটেন্ট এডি মোঃ জাকির হোসেন এর নেতৃত্বে পরিচালিত বিশেষ ডমিনেশন টহল দল থানচি-নীলগিরি সড়কে দায়িত্ব পালনকালে তাৎক্ষণিক ও সুনির্দিষ্ট গোয়েন্দা সংবাদের ভিত্তিতে দ্রুত বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে।

বিজিবির সূত্রে জানা যায়, অভিযান চলাকালে আম বোঝাই একটি ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় জেএসএস এর সশস্ত্র গ্রুপের একজন সক্রিয় চাঁদাবাজ সূর্য সেন চাকমা, পিতাঃ চিকন্যা চাকমা, মাতাঃ হিন্দুমিল্যা চাকমা, গ্রামঃ অনিলপাড়া, থানাঃ থানচি, জেলাঃ বান্দরবানকে রাস্তায় আম বোঝাই ট্রাক থেকে চাঁদা আদায়ের সময় চাঁদাবাজির টাকা সহ হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানচি থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি জানায়, এই সফল অভিযান আবারও প্রমাণ করেছে যে, পার্বত্য অঞ্চলে সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে বিজিবি সর্বদা সতর্ক ও দৃঢ় অবস্থানে রয়েছে। বিজিবির সময়োপযোগী অভিযান ও কার্যকর উপস্থিতির ফলে স্থানীয় জনগণ এবং সড়ক ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত হওয়ার পাশাপাশি চাঁদাবাজি দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

বিজিবি দেশের সীমান্ত নিরাপত্তার পাশাপাশি পার্বত্য অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!