জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
১৯ জুলাই ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৪১ জন

নাইক্ষ্যংছড়িতে পাচারের সময় ১০ বার্মিজ গরু জব্দ

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত পেরিয়ে লোকালয়ে পাচারের সময় ১০টি বার্মিজ গরু জব্দ করেছে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ।

রোববার (১৯ জুলাই) ভোর ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের বিচামারা এলাকা থেকে গরুগুলো জব্দ করা হয়।

থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিবুর রহমান খানের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে মালিকবিহীন ১০টি বার্মিজ গরু জব্দ করতে সক্ষম হয়। জব্দ করা গরুগুলো বর্তমানে নাইক্ষ্যংছড়ি থানা হেফাজতে রয়েছে।

পুলিশ জানায়, উদ্ধারকৃত গরুগুলো জব্দ তালিকামূলে জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় সাধারণ ডায়েরি (জিডি) করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দ্রুত মালিকবিহীন বার্মিজ গরুগুলো উদ্ধার করা সম্ভব হয়েছে। সীমান্তবর্তী এলাকায় অবৈধভাবে গবাদিপশু পাচার প্রতিরোধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঘটনাটির বিষয়ে আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে মিয়ানমার থেকে বার্মিজ গবাদিপশু পাচার হচ্ছে নিয়মিত। স্থানীয় বাজার থেকে লাইসেন্স (রশিদ) সংগ্রহ করে সেগুলো দেশের নানা প্রান্তে পাচার করা হয়। পুলিশের হাতে জব্দ হওয়া ১০টি গরু তারই অংশ।

আরো পড়ুন→“রেংমিটচ্য” ভাষায় কথা বলা ৬ বক্তার একজন প্রয়াত,অসুস্থ ২

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!