নয়ন মনি তঞ্চঙ্গ্যা, আলীকদম
১৬ জুলাই ২০২৬, ১১:২৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৪৯ জন

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

Copy Link

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের আলীকদম উপজেলায় বন্যা পরিস্থিতিতে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা। আলীকদম উপজেলার ৩নং নয়াপাড়া ইউনিয়নের রোয়াম্ভু অন্তর্গত ‘বুলু কারবারি পাড়া’র বন্যা কবলিত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে ব্যক্তিগত উদ্যোগে এই নগদ আর্থিক সহায়তা প্রদান করেন তিনি।

দুর্যোগের এই কঠিন সময়ে সুদূর প্রবাসে থেকেও নিজ এলাকার বিপন্ন মানুষের প্রতি তাঁর এই মানবিক হাত বাড়িয়ে দেওয়ার উদ্যোগ স্থানীয় মহলে দারুণভাবে প্রশংসিত হচ্ছে।

সাম্প্রতিক আকস্মিক বন্যায় নয়াপাড়া ইউনিয়নের নদী তীরবর্তী ও নিছু এলাকাগুলো প্লাবিত হওয়ায় চরম সংকটে পড়েছেন স্থানীয় প্রান্তিক ও শ্রমজীবী মানুষ। অনেকের বসত বাড়িতে পানি ওঠায় এবং কাজ বন্ধ থাকায় পরিবার নিয়ে দিনাতিপাত করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। দুর্গতদের এই কষ্ট লাঘবে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা তাঁর কষ্টার্জিত অর্থ থেকে রোয়াম্ভু বুলু কারবারি পাড়ার বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে নগদ অর্থ তুলে দেওয়ার ব্যবস্থা করেন। তাঁর পারিবারিক লোকজন অত্যন্ত স্বচ্ছতার সাথে এই আর্থিক সহযোগিতা দুস্থ পরিবারগুলোর কাছে পৌঁছে দেন।

নগদ আর্থিক সহায়তা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রোয়াম্ভু বুলু কারবারি পাড়ার বাসিন্দারা। ভুক্তভোগী পরিবারগুলো জানায়, বন্যার এই কঠিন সময়ে যখন ঘরে খাবার ও হাতে কোনো টাকা-পয়সা নেই, তখন এই নগদ অর্থ তাদের জন্য বড় ধরণের স্বস্তি এনে দিয়েছে। এই মানবিক সহায়তার জন্য তারা দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

স্থনীয় সচেতন মহলের মতে, সরকারি ও প্রাতিষ্ঠানিক ত্রাণের পাশাপাশি প্রবাসী ও বিত্তবান ব্যক্তিরা যদি এভাবে নিজ নিজ এলাকার বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান, তবে দুর্যোগের ক্ষয়ক্ষতি ও মানুষের কষ্ট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব। প্রত্যন্ত অঞ্চলের এই বিপন্ন পরিবারগুলোর পুনর্বাসনে আগামীতেও দেশের ও প্রবাসের অন্যান্য সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

আরো পড়ুন→আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাঙামাটিতে ‘জুলাই শহীদ দিবস’ অনুষ্ঠানে এমপি দীপেন দেওয়ান

নাইক্ষ্যংছড়িতে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

আলীকদমে বন্যা দুর্গতদের পাশে দক্ষিণ কোরিয়া প্রবাসী শুভল মনি তঞ্চঙ্গ্যা

আলীকদমের ইউপি চেয়ারম্যানসহ ৪ জনপ্রতিনিধি বরখাস্ত

পাহাড়ি জনগোষ্ঠীর শিক্ষা ও জীবনমান উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

বন্যাকবলিত তারাছা ইউপির তালুকদার পাড়ায় এখনো পৌঁছায়নি সরকারি কোনো সহায়তা

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

ছবিতে দেখুন বান্দরবানের বন্যা পরবর্তী পরিস্থিতি

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

১০

নাইক্ষ্যংছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহয়তা দিলো জামায়াত ইসলামী

১১

থানচিতে বন্যায় ক্ষতিগ্রস্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বিজিবি

১২

প্রবীণ ব্যক্তিত্ব মংসিংগ্য মারমার প্রয়াণে আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং-এর গভীর শোক

১৩

বান্দরবানে বন্যার্ত ২০ পরিবারের পাশে দাঁড়াল স্বেচ্ছাসেবী সংগঠন অরন্য দৃষ্টি

১৪

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

১৫

বান্দরবান সেনা জোনের অভিযানে ৪৯০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

১৬

পাহাড়ি ঢলে সেতু ভেঙে সোনাই সেপ্রু গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১৭

কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

১৮

বন্যায় ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন

১৯

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

২০
error: Content is protected !!