নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২৬, ১:৩৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৬০ জন

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের খাদ্য সহায়তা পেল রুমা উপজেলা

Copy Link

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের রুমা উপজেলার ৫০০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল বিতরণ করেছে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। আজ বুধবার প্রথম ধাপে ৩০০জনের এ ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। আগামীকাল আরও ২০০জন এ ত্রাণ সহায়তা পাবেন।

‎বুধবার উপজেলার বিভিন্ন বন্যাকবলিত এলাকার অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের উপস্থিতিতে চাল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

‎এদিকে রুমা উপজেলা প্রশাসনের উদ্যোগেও বন্যায় ক্ষতিগ্রস্ত ৩০০টি পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল প্রয়োজনীয় নিত্যপ্রয়োজনীয় শুকনো খাদ্য, যা দুর্গত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় সহায়ক হবে।

‎স্থানীয় শৈম্রাসং মারমা বলেন, সাম্প্রতিক ১১দিনের বন্যায় রুমা উপজেলার অনেক পরিবার খাদ্যসংকটে পড়েছিল। সরকারি এই সহায়তা আমাদের জন্য স্বস্তি এনে দিয়েছে। আমাদের খোঁজখবর রাখার জন্য বিএনপি সরকার এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও প্রশাসনকে ধন্যবাদ।

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য রেভা. লালজার লম বম পাহাড় কন্ঠ ডটকমকে বলেন, আপাতত রুমার ৫০০টি বন্যাকবলিত পরিবারের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। আরও ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুত করা হচ্ছে। যারা প্রকৃত অর্থে বন্যায় ক্ষতিগ্রস্ত, বিএনপির সরকারের এ সহায়তা থেকে তাদের কাউকে বাদ দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বন্যার হবার পর থেকে নিয়মিত বান্দরবানে আর্থিক ও খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। বান্দরবানবাসী সরকারের সহায়তায় পেয়ে বন্যার সঙ্গে যুদ্ধে জিতেছে।

‎রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী পাহাড় কন্ঠ ডটকমে বলেন, উপজেলা প্রশাসন বন্যার শুরু থেকে ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর পাশে ছিল। ভবিষ্যতেও ত্রাণ সহায়তা দেওয়া হবে।

‎এসময় উপস্থিত ছিলেন, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী, বিএনপির উপজেলা সভাপতি থুইসাঅং মারমা, দৈনিক আমাদের সময়ে জেলা প্রতিনিধি, নুসিং থোয়াই মারমা, ২নং সদর ইউনিয়নে ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিংনু মারমা, বিএনপির নারী নেত্রী ঙৈনুচিংসহ আরও অনেকে।

আরো পড়ুন→বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাশনাল রোবোটিক্স প্রতিযোগিতায় অংশ নিতে রাবিপ্রবির টিমকে জেলা পরিষদের আর্থিক সহায়তা

১

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের কোষাধ্যক্ষ হলেন সুফল চাকমা

২

কে এস মং-এর উদ্যোগে ষষ্ঠ দফায় বিনামূল্যে ৫০ রোগীর ছানি অপারেশন সম্পন্ন

৩

বান্দরবানের ভাঙামুড়া পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব সম্পন্ন

৪

বন্ধের পথে রাঙামাটি পৌরবাসীর সমস্যা সমাধানের প্ল্যাটফর্ম ‘বিশুদ্ধ বাতাসের শহর’

৫

বান্দরবান সাংবাদিক কল্যাণ ফোরামের সভাপতি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক এস বাসু

৬

বান্দরবানে ক্রীড়া অফিস পরিদর্শন করলেন জেলা পরিষদের সদস্য কাজী নিরুতাজ বেগম

৭

রুমায় শিক্ষকদের পে-স্কেল ফিক্সেশনে টাকা আদায়ের অভিযোগ হিসাবরক্ষকের বিরুদ্ধে

৮

রুমায় গবাদিপশু ও গৃহপালিত পাখি পালনবিষয়ক প্রশিক্ষণ দিল সেনাবাহিনী

৯

বান্দরবান সদরের জামছড়ি পূর্ব তংপ্রু পাড়া বৌদ্ধ বিহারে কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত

১০

কে এস মং-এর উদ্যোগে আবারো ৫০ রোগীর চক্ষু অপারেশনের জন্য চট্টগ্রামে প্রেরণ

১১

রুমায় হালচাষের পাওয়ার টিলার উল্টে চালক নিহত

১২

সম্প্রীতি বজায় রেখে ধর্মীয় ও সামাজিক কর্মকাণ্ড পালনের আহ্বান বৌদ্ধ ভিক্ষুসংঘের

১৩

শহীদ ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলচেষ্টায় ৩৪ নাগরিকের প্রতিবাদ

১৪

পিসিসিপির রাঙ্গামাটি জেলা আহব্বায়ক কমিটি গঠন

১৫

স্ত্রীর করা মামলায় বান্দরবান এনসিপির সহ-সাংগঠনিক সম্পাদক আটক

১৬

বান্দরবানে উৎসবমুখর পরিবেশে অন্নকূট মহোৎসব অনুষ্ঠিত

১৭

বান্দরবানে করুনাপুর বনবিহারে ২১তম কঠিন চীবর দান অনুষ্ঠিত

১৮

রাষ্ট্রপতির সঙ্গে রাঙামাটি লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের সৌজন্য সাক্ষাৎ

১৯

রুমায় জমি নিয়ে চলা বিরোধ সামাজিক উদ্যোগে অবসান

২০
error: Content is protected !!