নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৩১ জন

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জন্য খুন হলেন এক ব্যক্তি

Copy Link

বান্দরবানে মাত্র ৫’শত টাকার জেরে উচিনু মারমা (৪৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে।

আজ মঙ্গলবার (১৪ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে বান্দরবান পৌরসভার ৬ নং ওয়ার্ডের নিউ গুলশান এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনায় অভিযুক্ত ব্যক্তির নাম মো. সেলিম। তিনি নিউ গুলশান এলাকার বাসিন্দা।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে সামান্য ৫০০ টাকা লেনদেনকে কেন্দ্র করে উচিনু মারমার সাথে অভিযুক্ত সেলিমের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে সেলিম ক্ষিপ্ত হয়ে উচিনু মারমার ওপর চড়াও হন।

নিহত উচিনু মারমার শ্যালক বাবুশে মারমা বলেন,”মাত্র ৫০০ টাকার জন্য সেলিম ভাই আমার দুলাভাইকে এভাবে হত্যা করবে, তা আমরা কল্পনাও করতে পারছি না। আমরা এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।”

ঘটনার পর মুমূর্ষু অবস্থায় উচিনু মারমাকে উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. আতাউর করিম বলেন, “দুপুর সাড়ে ১২টার দিকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় উচিনু মারমাকে হাসপাতালে আনা হয়। আমাদের সাধ্যমতো সর্বোচ্চ চেষ্টার পরও দুপুর ২টা ১৫ মিনিটে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।”

শরীরে আঘাতের চিহ্নের ব্যাপারে জানতে চাইলে এই চিকিৎসক বলেন, “প্রাথমিকভাবে উচিনু মারমার শরীরের বাইরের অংশে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ পারভেজ বলেন, “উচিনু মারমার মৃত্যুর খবর আমরা পেয়েছি। তবে এই মৃত্যুর পেছনে প্রকৃত রহস্য ও বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই মৃত্যুর সঠিক কারণসহ বিস্তারিত জানানো সম্ভব হবে।”

এদিকে ঘটনার পর থেকেই অভিযুক্ত মো. সেলিম পলাতক রয়েছেন বলে জানা গেছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরো পড়ুন→২০ লাখ ইয়াবাসহ ঘুমধুম সীমান্ত থেকে এক মাদক কারবারি আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!