আরাফাত খাঁন
১৩ জুলাই ২০২৬, ৭:০২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫৫ জন

বান্দরবান সেনা জোনের অভিযানে ৪৯০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

Copy Link

বান্দরবানে সেনাবাহিনীর অভিযানে ৭৭৯ টুকরা (৪৯৩.৩৪ ঘনফুট) অবৈধ গোলকাঠ জব্দ করা হয়েছে। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা। সোমবার (১৩ জুলাই) বান্দরবান সেনা জোনের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শুক্রবার (১০ জুলাই) বান্দরবান সদর উপজেলার কুহালং ইউনিয়নের বাঁকিছড়ামুখ এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহলের সময় অবৈধভাবে পরিবহনের উদ্দেশ্যে রাস্তার পাশে মজুত করে রাখা কাঠবোঝাই একটি টয়োটা পিকআপ (লট নং-৩৮) সেনা সদস্যদের নজরে আসে।

এ সময় ঘটনাস্থলে উপস্থিত কাঠের মালিক মিলন বড়ুয়া–কে কাঠ পরিবহনের বৈধ কাগজপত্র প্রদর্শনের জন্য অনুরোধ করা হয়। তবে তিনি প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে ব্যর্থ হন।

পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে বন বিভাগকে অবহিত করা হলে বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাঠের বৈধতা যাচাই করেন। প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় জব্দকৃত কাঠ বন বিভাগের হেফাজতে নেওয়া হয় এবং প্রচলিত বন আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

অভিযানে মোট ৭৭৯ টুকরা গোলকাঠ জব্দ করা হয়, যার মোট আয়তন ৪৯৩.৩৪ ঘনফুট। জব্দকৃত কাঠের আনুমানিক বাজারমূল্য ১৪ লাখ ৮০ হাজার ২০ টাকা বলে সেনাবাহিনী জানিয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনী সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বনজ সম্পদ সংরক্ষণ, অবৈধ কাঠ পাচার প্রতিরোধ এবং পরিবেশ রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

আরো পড়ুন→পাহাড়ি ঢলে সেতু ভেঙে রোয়াংছড়ির সাথে সানা সেপ্রু গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!