শৈক্যওয় মারমা, রোয়াংছড়ি
১৩ জুলাই ২০২৬, ৩:০৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১১৭ জন

পাহাড়ি ঢলে সেতু ভেঙে রোয়াংছড়ির সাথে সানা সেপ্রু গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Copy Link

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সানা সেপ্রু পাড়ার একটি গুরুত্বপূর্ণ সেতু ভেঙে পড়েছে। এতে গ্রামের সঙ্গে বাইরের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। একই সঙ্গে ইউনিয়নের বাগমারা পূর্ব পাড়া ও বগ পাড়াও বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

নোয়াপতং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চনুমং মারমা বলেন, ভেঙে যাওয়া সেতুটি ছিল সানাসেপ্রু পাড়ার মানুষের একমাত্র যাতায়াতের পথ। এই সড়ক দিয়ে শিক্ষার্থীরা স্থানীয় প্রাথমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে যাতায়াত করত। পাশাপাশি বাজারসহ দৈনন্দিন প্রয়োজনীয় কাজেও এলাকাবাসী এই পথ ব্যবহার করতেন। সেতু ধসে পড়ায় গ্রামবাসী চরম দুর্ভোগে পড়েছেন।

চেয়ারম্যান আরও জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। সোনাসে প্রু পাড়ার ২২টি, বাগমারা পূর্ব পাড়ার ৭টি এবং বগ পাড়ার ১টি পরিবারসহ মোট ৩০টি পরিবারকে ৩০ কেজি করে চাল দেওয়া হয়েছে। এ কার্যক্রম চলমান থাকবে।

নোয়াপতং ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য উবাপ্রু মারমা বলেন, দ্রুত সেতুটি পুনর্নির্মাণ বা বিকল্প যোগাযোগের ব্যবস্থা না করা হলে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হবে। একই সঙ্গে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রাও আরও দুর্বিষহ হয়ে উঠবে।

এদিকে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা দ্রুত সেতু পুনর্নির্মাণ এবং বিকল্প যোগাযোগব্যবস্থা চালুর জন্য প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

আরো পড়ুন→কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে বন্যাকবলিত ১৪৫ পরিবার-কে ত্রাণ দিলো মেজর (অব.) ওয়াং টিং

বান্দরবান সেনা জোনের অভিযানে ৪৯০ ঘনফুট অবৈধ কাঠ জব্দ

পাহাড়ি ঢলে সেতু ভেঙে রোয়াংছড়ির সাথে সানা সেপ্রু গ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

কচ্ছপিয়ায় বন্যার পানির স্রোতে পড়ে বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু

বন্যায় ভেসে গেল রোয়াংছড়ির কৃষকের স্বপ্ন

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বান্দরবানে কমছে বন্যার পানি, স্বস্তি ফিরছে জনজীবনে

থানচিতে আটকা পড়া ২২ পর্যটক–কে উদ্ধার করেছে বিজিবি

১০

ভারী বর্ষণে থানচিতে একাধিক স্থানে ভূমিধ্বস

১১

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

১২

থানচিতে বন্যার্তদের মাঝে পানির ট্যাংক ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

১৩

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

১৪

বান্দরবানে পানি বন্দি ৫৩ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ বিতরণ

১৫

থানচিতে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

১৬

নাইক্ষ্যংছড়িতে গর্জন খালের সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

১৭

থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আশ্রয়কেন্দ্রে নিম্নাঞ্চলের মানুষ

১৮

ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও জলাবদ্ধতা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

১৯

বান্দরবানে টানা ভারী বর্ষণে বন্যার আশঙ্কা, দুশ্চিন্তায় এইচ এস সি পরীক্ষার্থীরা

২০
error: Content is protected !!