নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১০০ জন

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

Copy Link

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের ১৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দুর্যোগকালীন খাত থেকে প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

‎দৈনিক আমাদের সময়-কে এ তথ্য নিশ্চিত করেছেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশসহ বান্দরবানে বন্যায় কবলিত মানুষের প্রতিটা মুহূর্ত খোঁজখবর নিচ্ছেন। প্রধানমন্ত্রী ইতিমধ্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন মাধ্যমে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের জন্য ৪০০মে.টন খাদ্যশস্য পাঠিয়েছেন। দুর্যোগকালীন সময়ে এ খাদ্যশস্য বান্দরবানবাসী’র অনেক উপকারে এসেছে।

‎পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, বন্যায় ক্ষতিগ্রস্ত ও খাদ্যসংকটে পড়া পরিবারের তালিকা পরিষদের সদস্য-সদস্যা, উপজেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের সহায়তায় প্রস্তুত করা হয়েছে। তালিকাভুক্ত প্রতিটি পরিবারকে ২৫ কেজি করে চাল দেওয়া হবে।

‎জেলা পরিষদ আরও জানিয়েছেন, বান্দরবান সদর, রুমা, থানচি, লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি রোয়াংছড়ি এ সাতটি উপজেলায় এ চাল বিতরণ করা হবে। পরিষদের সদস্য-সদস্যা, স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়ার হবে।

‎বন্যা কবলিত মাসুমা, মেচিং মারমা, শৈমে মারমা, ইরা তঞ্চগ্যা, রহিম, সুমন চাকমা স্থানীয় বাসিন্দারা জানান, সাম্প্রতিক বন্যায় অনেক শতকরা ৯৯ শতাংশ পরিবার খাদ্যসংকটে পড়েছে। এমন পরিস্থিতিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের এ উদ্যোগ দুর্গত মানুষের জন্য তাৎক্ষণিক স্বস্তি বয়ে এনেছে। এবং আমাদের দুর্ভোগ কিছুটা হলেও লাঘব করবে।

‎এর আগে বন্যা প্রথম দিন থেকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বন্যায় কবলিতদের মাঝে বিশুদ্ধ পানি ও খাবার বিতরণ করে আসছে।

আরো পড়ুন→গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবান জেলা স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে বালাঘাটায় বন্যাকবলিত ৭৫ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১৫ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেবে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ

গৌরীপুরে উদ্যান তত্ত্ববিদের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

বান্দরবানে কমছে বন্যার পানি, স্বস্তি ফিরছে জনজীবনে

থানচিতে আটকা পড়া ২২ পর্যটক–কে উদ্ধার করেছে বিজিবি

ভারী বর্ষণে থানচিতে একাধিক স্থানে ভূমিধ্বস

বান্দরবানে বেইলি ব্রিজ ধসে যান চলাচল বন্ধ, দুর্ভোগে ৫ লাখ মানুষ

থানচিতে বন্যার্তদের মাঝে পানির ট্যাংক ও বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ

দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন

বান্দরবানে পানি বন্দি ৫৩ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ বিতরণ

১০

থানচিতে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

১১

নাইক্ষ্যংছড়িতে গর্জন খালের সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

১২

থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আশ্রয়কেন্দ্রে নিম্নাঞ্চলের মানুষ

১৩

ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও জলাবদ্ধতা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

১৪

বান্দরবানে টানা ভারী বর্ষণে বন্যার আশঙ্কা, দুশ্চিন্তায় এইচ এস সি পরীক্ষার্থীরা

১৫

ভারী বর্ষণ উপেক্ষা করে দীপেন দেওয়ানা কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

১৬

থানচিতে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

১৭

রোয়াংছড়িতে টানা বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কা, দেবতাকুমে ভ্রমণে নিষেধাজ্ঞা

১৮

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক মুক্তিপণে মুক্ত,শরীরে নির্যাতনের চিহ্ন

১৯

রুমায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

২০
error: Content is protected !!