রেমবো ত্রিপুরা, থানচি
১০ জুলাই ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৩৭ জন

থানচিতে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

Copy Link

টানা ভারী বর্ষণ এবং সাঙ্গু নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পাওয়ায় বান্দরবানের থানচি উপজেলার অধিকাংশ এলাকা বিশেষ করে বলিপাড়া বাগান পাড়া, অন্তনী পাড়া, হিন্দুপাড়া ও মুসলিম পাড়াসহ বেশ কয়েকটি নিম্নাঞ্চল বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় অর্ধ শতাধিক পরিবারের আনুমানিক ২০০-২৫০ জন মানুষ পানিবন্দি হয়ে চরম দুর্ভোগ ও মানবিক সংকটে পড়েছে। দুর্যোগ কবলিত এসব মানুষের এই কঠিন সময়ে তাদের পাশে দাঁড়িয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ দুপুরে বিজিবির বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর উপ-অধিনায়ক মেজর মোঃ ইমামুল আজিম-এর নেতৃত্বে বিজিবির একটি দল বন্যাদুর্গত এলাকায় যান। বন্যার্ত মানুষের খোঁজখবর নেওয়ার পাশাপাশি দুর্গত পরিবারের মাঝে চাল, ডাল, শুকনো খাবারসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন। ত্রাণ বিতরণ কার্যক্রমে অত্র ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অ্যাডজুটেন্ট সহকারী পরিচালক মোঃ জাকির হোসেন উপস্থিত ছিলেন।

এছাড়া থানচির বন্যাদুর্গত ও দুর্গম নাফাখুম, রেমাক্রী, জিন্নাহ পাড়া ও বড়পাথর এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক পর্যটককে উদ্ধার করে নিরাপদ আশ্রয় নিয়ে এসেছে ৩৮, বিজিবি।

উল্লেখ্য, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি দেশের যেকোনো দুর্যোগ ও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে দায়িত্ব পালন করে আসছে বর্ডার গার্ড বাংলাদেশ। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করতে বিজিবি অতীতের ধারাবাহিকতায় এবারও মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে গর্জন খালের সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানে পানি বন্দি ৫৩ পরিবারের মাঝে বান্দরবান সেনা জোনের ত্রাণ বিতরণ

থানচিতে বন্যার্তদের খাদ্য সহায়তা দিলো বিজিবি

নাইক্ষ্যংছড়িতে গর্জন খালের সেতু ধস, দুর্ভোগে হাজারো মানুষ

থানচির সাথে জেলা সদরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, আশ্রয়কেন্দ্রে নিম্নাঞ্চলের মানুষ

ভারী বর্ষণে নাইক্ষ্যংছড়িতে পাহাড়ধস ও জলাবদ্ধতা, দীর্ঘ সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন

বান্দরবানে টানা ভারী বর্ষণে বন্যার আশঙ্কা, দুশ্চিন্তায় এইচ এস সি পরীক্ষার্থীরা

ভারী বর্ষণ উপেক্ষা করে দীপেন দেওয়ানা কে পুনর্বহালের দাবিতে রাঙ্গামাটিতে মানববন্ধন

থানচিতে দুর্যোগ মোকাবিলায় কন্ট্রোল রুম চালু, ১৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত

রোয়াংছড়িতে টানা বর্ষণে পাহাড় ধ্বসের শঙ্কা, দেবতাকুমে ভ্রমণে নিষেধাজ্ঞা

নাইক্ষ্যংছড়িতে অপহৃত ৬ রাবার শ্রমিক মুক্তিপণে মুক্ত,শরীরে নির্যাতনের চিহ্ন

১০

রুমায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

১১

পার্বত্য চট্টগ্রামে ৫৪% বাঙালির আয়কর মওকুফ ও বাজারফান্ডের ব্যাংক ঋণ চালুর দাবি

১২

টানা বৃষ্টিতে নাইক্ষ্যংছড়িতে পাহাড় ধসের আশঙ্কা, সতর্ক উপজেলা প্রশাসন

১৩

পাহাড় কন্ঠে সংবাদ প্রকাশের পর থানচিতে হেলে পড়া ৩টি বৈদ্যুতিক খুঁটি প্রতিস্থাপন

১৪

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

১৫

রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

১৬

নাইক্ষ্যংছড়িতে রাবার বাগান থেকে ৬ রোহিঙ্গা শ্রমিক অপহরণ

১৭

বান্দরবানে ২৯৩২ রোগী পেলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা

১৮

বান্দরবানে নিজ বাসভবন থেকে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

১৯

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

২০
error: Content is protected !!