জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৪ জুলাই ২০২৬, ১১:৫৪ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭৩ জন

নাইক্ষ্যংছড়িতে এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে বোর্ড কর্তৃপক্ষের আশ্বাস

Copy Link

নাইক্ষ্যংছড়ি হাজী এম. এ. কালাম সরকারি কলেজের এইচএসসি পরীক্ষা নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে। এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এনামুল হাসান জানিয়েছেন, শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

সম্প্রতি কলেজে অনুষ্ঠিত এইচএসসি বাংলা প্রথম পত্র পরীক্ষার এমসিকিউ অংশে ভুল প্রশ্নপত্র সরবরাহ করা হয়। পরীক্ষার শেষের দিকে হল পরিদর্শকরা বিষয়টি বুঝতে পারেন। এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষকে দায়ী করে গত ৩ জুলাই শুক্রবার বিকেল ৩টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করে।

ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসানের নজরে এলে তিনি তাৎক্ষণিকভাবে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের সঙ্গে কথা বলেন। পরীক্ষা নিয়ন্ত্রক ইউএনওকে আশ্বস্ত করে জানান, শিক্ষার্থীদের রোল নম্বর সংগ্রহ করে পাঠানো হলে তাদের কোনো ধরনের ক্ষতি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এছাড়া, দায়িত্বে অবহেলার অভিযোগে সংশ্লিষ্ট হল পরিদর্শকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে।

এ কারণে শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্কিত বা উদ্বিগ্ন না হওয়ার পরামর্শ দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এনামুল হাসান।

আরো পড়ুন→রোয়াংছড়ি থানার উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!