জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৪ জুলাই ২০২৬, ১:৩৩ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১২১ জন

নাইক্ষ্যংছড়িতে সীমান্ত থেকে প্রায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার

Copy Link

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাংলাদেশ–মায়ানমার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বৃহস্পতিবার (২ জুলাই) রাতে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ জারুলিয়াছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী প্রধানঝিরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সুত্রে জানা যায়, সীমান্ত পিলার ৪৬/১-এস থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানঝিরি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় কয়েকজন চোরাকারবারি মিয়ানমার থেকে ইয়াবার চালান নিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবির টহল দল তাদের ধাওয়া দেয়। এ সময় চোরাকারবারিরা ইয়াবাভর্তি কার্টন ফেলে জঙ্গলের ভেতর পালিয়ে যায়।পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৬টি কার্টনে রাখা মোট ১ লাখ ৬১ হাজার ৬০৮ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়। এর মধ্যে হলুদ রঙের ১ লাখ ৬০ হাজার ৪ পিস এবং সবুজ রঙের ১ হাজার ৬০৪ পিস ইয়াবা রয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪ কোটি ৮৪ লাখ ৮২ হাজার ৪০০ টাকা।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির, পিএসসি, ইঞ্জিনিয়ার্স বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মানবপাচার প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং মাদক পাচার রোধে বিজিবির অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বিজিবি কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে কঠোর নজরদারি বজায় রাখা হয়েছে।

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

আরো পড়ুন→রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটিকে বরণ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৯ বছর পর আবারো জেলা পরিষদের চেয়ারে মিসেস মেম্যাচিং 

নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যারা আছেন

২৪৬টি সেনা ক্যাম্প প্রত্যাহারের পরেই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে: কাজী মজিব

পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ২১ আগস্ট রাঙ্গামাটিতে

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ছাত্রীর পুরো বছরের দায়িত্ব নিল ইয়ুথ মিশন

আদিবাসী অস্তিত্ব অস্বীকারের প্রতিবাদে ৪৪ নাগরিকের বিবৃতি

বান্দরবানে দ্বিতীয় দফার ছানি অপারেশনের ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প সম্পন্ন

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

১০

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

১১

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৩

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

১৪

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

১৫

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

১৬

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

১৭

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

১৮

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১৯

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

২০
error: Content is protected !!