শৈক্যওয় মারমা, রোয়াংছড়ি
২ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১৮৬ জন

রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটিকে বরণ

Copy Link

বান্দরবানের রোয়াংছড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত বিদ্যালয় পরিচালনা কমিটিকে বরণ এবং বিদায়ী সভাপতি ১নং ওয়ার্ডের মেম্বার অংশৈচিং মারমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে বিদায়ী পরিচালনা কমিটির সদস্যদের সম্মাননা জানানো হয়। একই সঙ্গে নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে সাবেক রোয়াংছড়ি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ক্যসাইনু মারমা ও প্রধান শিক্ষক চয়ইমং মারমাকে সদস্য সচিব এবং কমিটির দায়িত্বশীল সদস্যদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক চয়ইমং মারমা, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য সচিব, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয় পরিচালনা কমিটির কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বিদায়ী সভাপতির দায়িত্ব পালনকালে বিদ্যালয়ের উন্নয়নে অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবগঠিত কমিটির সফলতা কামনা করেন।

নবনির্বাচিত সভাপতি ক্যসাইনু মারমা বলেন, সংশ্লিষ্ট সকলের সহযোগিতায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। শিক্ষার্থীদের মেধা বিকাশ, অবকাঠামোগত উন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক অগ্রগতিকে অগ্রাধিকার দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠান শেষে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা জানান এবং বিদ্যালয়ের উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরো পড়ুন→বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন ঘিরে সুয়ালকে প্রস্তুতি সভা

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৯ বছর পর আবারো জেলা পরিষদের চেয়ারে মিসেস মেম্যাচিং 

নবগঠিত রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে যারা আছেন

২৪৬টি সেনা ক্যাম্প প্রত্যাহারের পরেই পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী গোষ্ঠীর তৎপরতা বেড়েছে: কাজী মজিব

পার্বত্য চট্টগ্রামের বৃহত্তম জশনে জুলুস ২১ আগস্ট রাঙ্গামাটিতে

নাইক্ষ্যংছড়িতে ২৪ গরিব-দুঃস্থ ও শিক্ষার্থীর মাঝে অনুদান বিতরণ

নাইক্ষ্যংছড়িতে মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান ওসি মোজাম্মেল হকের

রাঙামাটিতে সুবিধাবঞ্চিত ছাত্রীর পুরো বছরের দায়িত্ব নিল ইয়ুথ মিশন

আদিবাসী অস্তিত্ব অস্বীকারের প্রতিবাদে ৪৪ নাগরিকের বিবৃতি

বান্দরবানে দ্বিতীয় দফার ছানি অপারেশনের ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প সম্পন্ন

বান্দরবানে প্রায় আড়াইশো ঘনফুট অবৈধ সেগুন কাঠ জব্দ

১০

দ্বিতীয় দফার ছানি অপারেশনের পর বান্দরবানে ৫০ রোগীর ফলোআপ ক্যাম্প মঙ্গলবার

১১

লামায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

১২

নাইক্ষ্যংছড়িতে ৬ কোটি ৩০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১৩

পাহাড় ও সমতলের অন্তরালে অভাব, অবহেলা আর বঞ্চনার ঘেরাটোপে আদিবাসী জীবন

১৪

কাপ্তাইয় সুইডেন পলিটেকনিক্যালে দুই পক্ষের সংঘর্ষে ১২ শিক্ষার্থী আহত

১৫

বান্দরবান প্রাইভেট হসপিটাল অ্যান্ড প্যাথলজি ওনার্স অ্যাসোসিয়েশন গঠিত

১৬

আপোষহীন দেশনেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মদিন আজ

১৭

কাপ্তাই-রাঙ্গামাটি সড়কে বেড়েছে বন্যহাতির আনাগোনা, সতর্ক থাকার আহ্বান

১৮

‘আদিবাসী’ পরিচয় নিয়ে দুই মন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে ২৫ সংগঠনের যৌথ বিবৃতি

১৯

এইচএসসির পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি বিদেশে উচ্চশিক্ষা?

২০
error: Content is protected !!