Khaled Mahabub Khan Arafat
১৩ জুন ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৬১ জন

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

Copy Link

পাঁচ বছরে সারাদেশে দেশব্যাপী একযোগ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বান্দরবানে আজ শনিবার ১৩ জুন বিকেল ৩ ঘটিকায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন-জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।

বান্দরবান বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা তৌফকুল ইসলামের সভাপতিত্বে জেলা সদরের সেনানিবাস এলাকার আঞ্চলিক পাসপোর্ট অফিস সংলগ্ন রাস্তার পাশে উক্ত বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হবে। সড়ক, মহাসড়ক, বাঁধ, নদী ও খালপাড়সহ প্রান্তিক ভূমিতে বনায়ন জোরদার করা হবে।

সরকারি বনাঞ্চল পুনরুদ্ধার এবং উপকূলীয় চরাঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন করা হবে। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও বসতবাড়িতে বনায়ন, কৃষি বনায়ন এবং নগর বনায়ন কার্যক্রম গতিশীল করা হবে।

পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার বলেন, পাহাড়ি অঞ্চলের তিন পার্বত্য জেলা এবং মধ্যাঞ্চলের হারিয়ে যাওয়া শালবন পুনঃপ্রতিষ্ঠা করা হবে। জনগণকে উৎসাহিত করতে জাতীয়,, জেলা ও উপজেলা পর্যায়ে বৃক্ষমেলা আয়োজন এবং বৃক্ষরোপণে জাতীয় পুরস্কার প্রদান অব্যাহত থাকবে এবং সামাজিক বনায়নে শ্রেষ্ঠ উপকারভোগীর মধ্যে লভ্যাংশ প্রদান করা হবে।

এ উদ্যোগের মাধ্যমে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় ৩.৫ লক্ষাধিক সবুজ কর্মসংস্থান সৃষ্টি হবে। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচি’-এর আওতায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাধ্যমে নিজ বাসায় বা আঙিনায় ১ কোটি বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে।

বৃক্ষরোপণ করছেন বান্দরবান বন বিভাগের বিভাগের বিশেষ টহল দলের জলিলুর রহমান ও জহিরুল আলম

এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বান্দরবান পৌরসভার প্রশাসক এস এম মনজুরুল হক, বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার মারুফা সুলতানা খান হীরামনি, বান্দরবান পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ প্রমুখ।

এসময় সহবিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। এবং প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন→নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১০

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১১

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১২

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৩

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৫

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৬

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৭

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৮

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৯

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

২০
error: Content is protected !!