চনুমং মারমা, রুমা
১২ জুন ২০২৬, ১২:৪৫ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০৫৯ জন

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

Copy Link

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকায় মাটির নিচে পুঁতে রাখা এক অজ্ঞাতপরিচয় বাঙালি ব্যক্তির গুলিবিদ্ধ অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে বিজিবি ও পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্থানীয় এলাকা থেকে ১৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।সোমবার (৯ জুন) সকালে ৪ নম্বর গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া সংলগ্ন একটি জঙ্গল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকাবাসীর দেওয়া তথ্যের ভিত্তিতে বলিপাড়া বিজিবি ক্যাম্প ও রুমা থানা পুলিশের যৌথ অভিযানে জঙ্গল এলাকায় মাটির নিচে পুঁতে রাখা একটি অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে মরদেহটির মাথায় গুলির চিহ্ন পাওয়া গেছে। ফলে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

মরদেহটি ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে হত্যার রহস্য উদ্ঘাটন এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে এলাকায় ব্যাপক তদন্ত ও গোয়েন্দা তৎপরতা শুরু হয়েছে।

ঘটনার পরপরই সন্দেহভাজন হিসেবে জৈতুন পাড়া এলাকার ১৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন— অনিল ত্রিপুরা (৩৮), বিবিমন ত্রিপুরা (২০), ইব্রিয়া ত্রিপুরা (২২), ছুন চন্দ্র ত্রিপুরা (৩৫), লাফিয়া ত্রিপুরা (৪৮), সতিজন ত্রিপুরা (২৮), ভাগ্যরাম ত্রিপুরা (৩৩), প্রদীপ ত্রিপুরা (৩২), অলদ্রিং ত্রিপুরা (২৯), লিও ত্রিপুরা (৩৫), সাজালং ত্রিপুরা (২০), জন ত্রিপুরা (২৭) এবং শ্রীমন ত্রিপুরা (৬৬)। তারা সবাই জৈতুন পাড়া এলাকার বাসিন্দা।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া বলেন, “গালেঙ্গা ইউনিয়নের জৈতুন পাড়া এলাকার জঙ্গল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় ১৩ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয়।”

এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তীতে আরও তথ্য জানানো হবে।এ ঘটনায় রুমা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আরো পড়ুন→আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাঠ পাচারকারী চক্রের আস্তানা পলি রেঞ্জ, মাসোহারায় ‘ম্যানেজ’ রেঞ্জার

পাহাড়ের বাতিঘর:কে এস মং

দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের অংশ হিসেবে বান্দরবানে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন

নাইক্ষ্যংছড়িতে কৌশলে ইয়াবা পাচারকালে যুবক আটক

কাপ্তাই হ্রদে গোসলে নেমে চবি শিক্ষার্থীর মৃত্যু

নাইক্ষ্যংছড়িতে খাল খনন কর্মসূচির উদ্বোধন, জলাবদ্ধতা নিরসন-কৃষিতে নতুন সম্ভাবনা

বান্দরবান সদরের বিশিষ্ট সমাজসেবক ও মসজিদ কমিটির সাবেক সভাপতি জলিল সওদাগর আর নেই

রুমায় গুলিবিদ্ধ অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার, আটক–১৩

আস্থার সংকটে চাপ বাড়ছে ইসলামী ব্যাংকে

২২০ ডিজিটের টোকেনে গ্রাহক ভোগান্তি:বিভ্রান্তি এড়াতে জেনে নিন আসল কারণ ও সমাধানের নিয়ম

১০

ঢাকা সিলেট মহাসড়কে বাস উল্টে ৪ যাত্রী নিহত

১১

বান্দরবানে বেপরোয়া পর্যটকদের দাপটে বাড়ছে দুর্ঘটনা, ক্ষতিগ্রস্ত স্থানীয়রা

১২

নাইক্ষ্যংছড়িতে ২০ হাজার ইয়াবাসহ বৃদ্ধা নারী আটক

১৩

শিক্ষকের উদ্যোগে দুর্গম সীমান্ত এলাকায় ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ 

১৪

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগে উদ্বেগ

১৫

নাইক্ষ্যংছড়ি বিজিবির অভিযানে প্রায় ৩ কোটি টাকার ইয়াবা জব্দ

১৬

বান্দরবানে অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৮ বসতঘর, রক্ষা পায়নি কোনো মালামাল

১৭

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

১৮

রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

১৯

বান্দরবানের বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ফুটবলার নজরুল ইসলাম বাদশার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর গভীর শোক

২০
error: Content is protected !!