জাহাঙ্গীর আলম কাজল, নাইক্ষ্যংছড়ি
৫ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৬৬ জন

নাইক্ষ্যংছড়িতে আশ্রিত ঘরে আগুন দিয়ে জমি দখলের পাঁয়তারা

Copy Link

নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ডে আশ্রয় নেওয়া ঘরে আগুন দিয়ে মালিক–কে ফাঁসানোর চেষ্টা করছে মর্মে অভিযোগ পাওয়া গেছে। 

সরজমিনে গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানাজায়, নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরে বসবাসকারী সর্বজন শ্রদ্ধেয় মরহুম মাওলানা কলিম উল্লাহ হুজুরের আর ২৩ নং খতিয়ানি জমিসহ মাতাখিলা ভোগদখলীয় প্রায় ৮/১০ একর জায়গায় পাহাদার হিসেবে সামান্য ভাড়ায় চুক্তি মূলে পাহারাদার নিয়োগ দেন ইমাম হোসেন নামের এক ব্যক্তিকে। পরবর্তীতে ওই পাহারাদার ইমাম হোসেন কিছু অসাধু মহলের ইন্দনে লোভের বসবর্তী হয়ে জমি দখলের চেষ্টা চালান বলে অভিযোগ পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মোঃ শফি,নুরুল ইসলাম, ছুরুত আলম, শাহ আলম, মোঃ হোসাইন, এনামুল হকসহ অনেকে এই প্রতিবেদককে জানান, অভিযুক্ত ইমাম হোসেন সে একাধিক নামে পরিচিত, এলাকায় ইমাম হোসেন নামে পরিচিত হলেও তার শ্বশুর-শাশুড়িকে মা-বাপ বানিয়ে ভুল তথ্য দিয়ে এনআইডি কার্ডে নাম ব্যবহার করেছ মো: ইউনুস। তবে আমরা তাকে রোহিঙ্গা ইন্না নামে চিনি।

খোঁজ নিয়ে জানা যায়, তার ভূয়া এনআইডি কার্ডে বিরুদ্ধে এলাকাবাসী নাইক্ষ্যংছড়ি নির্বাচন অফিসে একাধিক অভিযোগ দিয়েছেন।

আরো জানা যায়, বুধবার ৩ জুন রাত আনুমানিক ২টার দিকে মরহুম মাওলানা কলিম উল্লাহ হুজুরের তৈরি একটি খামারবাড়িতে অগ্নিসংযোগ করে দখলে নেওয়ার পায়তারা করছে ঐ ইমাম হোসেন। এতে খামারবাড়িটি আংশিক পুড়ে যায়।

মরহুম মাওলানা কলিমুল্লাহর ছেলে মাওলানা জালাল উদ্দিন ফারুকী জানান, সকালে স্থানীয় কিছু মানুষের মাধ্যমে জানতে পারে তার খামার বাড়িতে কে বা কারা আগুন দিয়েছে। তার মতে তাদের জায়গায় নতুন পাহারাদার দেওয়ায়, পুরাতন পাহারাদার ইমাম হোসেন এই জমি দখলের উদ্দেশ্যে এ ধরনের ঘটনা ঘটাতে পারে বলে মন্তব্য করেন তিনি।

উল্লেখ যে গত ২০১৪ সালে মরহুম মৌলানা কলিম উল্লাহর তৈরির কৃত খামার বাড়িতে মো: ইউনুস প্রকাশ রোহিঙ্গা ইন্না জালিয়ে দিয়ে জনৈক শাহ আলম ও সুরুত আলম কে মামলা দেন।

এই বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার এসআই রতন জানান, ভোররাতে ৯৯৯ এর ফোনের মাধ্যমে আগুন দেওয়ার ঘটনাটি শোনে আমরা ভোর ছয়টায় ঘটনাস্থল পরিদর্শন করি এবং স্থানীয়দের সাথে কথা বলে জানতে পারি এখানে কোন বহিরাগত লোক আসেনি। তবে একটি ছোট্ট ঘর আগুনে পুড়ছে এটি সঠিক। বিষয়টি তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন→রুমায় জেলা পরিষদের সড়ক নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!