মোঃ শাকিব হোসেন
২৬ মে ২০২৬, ৭:৫০ অপরাহ্ণ
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪৮ জন

রাউজানে গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত রাঙ্গামাটির ভবঘুরে রুমু

Copy Link

চট্টগ্রামের রাউজানের বাইন্যা পুকুরপাড়া এলাকায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে রাঙামাটি তবলছড়ির ভবঘুরে রুমু নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে রাউজান চারা তলা মাঠ সংলগ্ন এলাকায় গরুচুরির সন্দেহে এক ব্যক্তিকে আটক করে একদল লোক গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পরে নিহত ব্যক্তির পরিচয় নিশ্চিত করা হয়। তিনি রাঙামাটি শহরের তবলছড়ি বাজারে দীর্ঘদিন ধরে ভবঘুরে হিসেবে থাকতেন। স্থানীয়রা তাকে রুমু নামে চিনতেন।

রাউজান থানা পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর তবলছড়ি বাজারে শোকের ছায়া নেমে এসেছে। পরিচিতজনরা বলছেন, রুমু ছিলেন নিরীহ ও অসহায়। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, কোনো অপরাধের সন্দেহ হলেও আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার কারও নেই। এ ধরনের ঘটনা রোধে সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানানো হয়েছে।

আরো পড়ুন→বান্দরবানে বেড়েই চলেছে রোহিঙ্গাদের অবৈধ বিস্তার

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাইক্ষ্যংছড়ির সীমান্তে ১২ কোটি ৬০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

১

পার্বত্য তিন কমিটি বাতিলের দাবিতে নাগরিক সমাবেশের ডাক দিয়েছে পিসিসিবিএ

২

সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্টে সদর উপজেলার শিরোপা জয়

৩

জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসায় শায়খ জয়নুল আবেদীন আল-কাদেরীকে সম্মাননা

৪

নতুন দায়িত্ব পেলেন পার্বত্য প্রতিমন্ত্রী মীর হেলাল

৫

সাজেকে ইউপিডিএফ-জেএসএস সংঘাতে শিশু গুলিবিদ্ধের ঘটনায় পিসিসিপির নিন্দা

৬

দেশজুড়ে দখল-চাঁদাবাজি ও হামলা নিয়ে ৩৮ নাগরিকের উদ্বেগ

৭

রুমায় পানির সংকট নিরসনে সেনাবাহিনী কর্তৃক ১ লক্ষ লিটারের ওয়াটার রিজার্ভার নির্মাণ

৮

বিলাইছড়িতে বিজিবির ওপর হামলার অভিযোগ, পিসিসিপির নিন্দা

৯

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১০

আবারো বান্দরবানে ফিরেছেন ওষুধ সাপ্লাই কাণ্ডে বিতর্কিত সিভিল সার্জন

১১

নাইক্ষ্যংছড়িতে বসতবাড়ি থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার, মালিক পলাতক

১২

নাইক্ষ্যংছড়িতে ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপের তথ্য সংগ্রহকারী-সুপারভাইজারদের প্রশিক্ষণ সমাপ্ত

১৩

আলীকদমে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও সাংবাদিক হয়রানির অভিযোগ

১৪

বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি

১৫

৪৫ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগের মধ্যেই পিডি নজরুল ইসলাম চুয়াডাঙ্গায় বদলি

১৬

নাইক্ষ্যংছড়িতে মসজিদের শৌচাগারে পাওয়া গেলো ব্যবসায়ীর মরদেহ

১৭

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক তিন কমিটি বাতিলসহ ৪ দফা দাবি জেএসএসের

১৮

লামায় হাত-পা বাঁধা অবস্থায় দিনমজুরের লাশ উদ্ধার

১৯

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা গেলো ধর্মপুর একাদশের ঘরে

২০
error: Content is protected !!